নবীনদের বরণ করে নিল রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। আজ রোববার বিভিন্ন বিভাগে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।

নবাগতদের পদচারণায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, জোহা চত্বর, টুকিটাকি চত্বর, আম চত্বর, পরিবহন মার্কেট, ইবলিশ চত্বরসহ বিভিন্ন জায়গায় বেশ আমেজ তৈরি হয়েছে। সবার হাতে হাতে ফুল, একে অপরের সঙ্গে পরিচিত হচ্ছেন। অনেককে আবার আড্ডায় মেতে উঠতে দেখা যায়। এ যেন অন্য রকম এক উৎসব।

বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীরা তাদের অনুভুতি ব্যক্ত করেন। অর্থনীতি বিভাগের নবীন শিক্ষার্থী মোছাম্মৎ তাসনিয়া বলেন, 'এত সুন্দরভাবে আমাদের বরণ করে নেবে, সত্যি ভাবিনি। এখানে এসে সিনিয়রদের যে ব্যবহার পেলাম, তা সব ধারণা বদলে দিয়েছে। তাদের আন্তরিকতা দেখে মনে হয়েছে এখানে সবাই একে অপরের আপনজন। মনে হচ্ছে আমি আজ এক নতুন পরিবার পেয়েছি।'

ক্যাম্পাসের পরিবেশ কেমন লাগলো জানতে চাইলে চট্টগ্রাম থেকে আসা আইন ও ভূমি প্রশাসন বিভাগের আরেক নবীন শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, 'অনেকদিনের কল্পনা-জল্পনা শেষে, সর্বোচ্চ পরিশ্রম করে এই ক্যাম্পাসকে আজ আমার করে পেয়েছি। কত যে ভালো লাগছে সত্যি বলার মতো না, এতো সুন্দর ও গুছানো বিশ্ববিদ্যালয় আমার দেখা প্রথম। কলেজের অধ্যায় শেষ করে প্রথমবার পরিবারের থেকে এত দূরে এসেছি। মতিহারের এই প্রাঙ্গনের শৃঙ্খলা দেখে মনে হলো শীঘ্রই নিজেকে মানিয়ে নিতে পারব।'

পঞ্চগড় থেকে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ভর্তি হয়েছে নাসির নামের এক শিক্ষার্থী। তিনি বলেন, 'প্রথম ক্লাসের অনুভূতিই আলাদা। রাত থেকেই খুব আবেগাপ্লুত ছিলাম। কখন সকাল হবে কখন ১০টা বাজবে তা নিয়ে। বিভাগের শিক্ষকদের কথা শুনে মনে হলো ওনারা খুবই আন্তরিক। সিনিয়ররা আমাদের ফুল-কলম দিয়ে বরণ করে নিয়েছেন। অবশেষে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে প্রথম ক্লাস করে আলাদা এক অনুভূতির সঙ্গে পরিচিত হলাম।'

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ হাসান নকীব বিভিন্ন বিভাগের ক্লাস কার্যক্রম পরিদর্শন এবং শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেছেন।

এর আগে গত ১৪ আগস্ট র‍্যাগিং সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেয় প্রক্টর দপ্তর। বিজ্ঞপ্তিতে, নবীন শিক্ষার্থীদের কেউ র‍্যাগিয়ের শিকার হলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

২ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে