রুয়েট উপাচার্যের পদত্যাগ

রাজশাহী ব্যুরো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য মো. জাহাঙ্গীর আলম পদত্যাগ করেছেন। শনিবার (৩১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর তিনি তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।

রোববার (১ সেপ্টেম্বর) সকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পারিবারিক কারণ দেখিয়ে রুয়েট উপাচার্য পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রটি তিনি বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর জমা দিয়েছেন। যার একটি কপি রেজিস্ট্রারও পেয়েছেন।

রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী বলেন, বিধি অনুযায়ী এখন রুয়েট ডিনদের মধ্যে থেকে জ্যেষ্ঠ কেউ ভারপ্রাপ্ত হিসেবে উপাচার্যের দায়িত্ব পালন করতে পারবেন। তবে কে পালন করবেন, এখনো তার সিদ্ধান্ত হয়নি।

এদিকে জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এরই মধ্যে রুয়েটে ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে। খোলা রয়েছে হলসমূহও। গত ১০ আগস্ট রুয়েটের ১০৫তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০ আগস্ট থেকে রুয়েটের সব আবাসিক হল খুলে দেওয়া হয়। এছাড়া ২৪ আগস্ট থেকে নিয়মিত ক্লাস-পরীক্ষা শুরু হয়। তবে রুয়েট ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে গত বছরের ১৩ আগস্ট চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমকে চার বছরের জন্য রুয়েট উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব রোখছানা বেগম প্রজ্ঞাপন জারি করেন।

ওই বছরের ৩০ জুলাই রুয়েটের উপাচার্যের মেয়াদ শেষ হওয়ার পর থেকেই অভিভাবক শূন্য হয়ে পড়েছিল প্রতিষ্ঠানটি। স্থবির হয়ে পড়েছিল প্রতিষ্ঠানটির সব কার্যক্রম। ঠিক এক বছরের মাথায় উপাচার্য পদত্যাগ করায় ফের একই অবস্থার সৃষ্টি হলো।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৮ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৯ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

২০ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

২১ ঘণ্টা আগে