স্কুলছাত্রকে বেধড়ক পিটিয়ে হাসপাতালে পাঠালেন প্রধান শিক্ষক!

রাজশাহী ব্যুরো

স্কুলছাত্রকে বেধড়ক পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মো. গোলাম মাওলার বিরুদ্ধে। ‌'দুষ্টামি করায়' গত শনিবার টিফিন সময়ে স্কুলের ক্লাস রুমেই সহপাঠীদের সামনে পিটিয়ে তাকে আহত করা হয়।

ভুক্তভাগী ওই ছাত্রের নাম মো. সারোয়ার হাসান। সে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির মেঘনা শাখার ছাত্র। সে নগরীর হড়গ্রাম কোর্ট কলেজ এলাকার বাসিন্দা সাইদ হাসানের ছেলে। এ নিয়ে স্থানীয় থানায় মামলা না নেওয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রের বাবা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার ক্লাস শেষে বেলা ২টার দিকে বাড়ি ফিরে সারোয়ার। বাড়িতে ফেরার পর সন্ধ্যার দিকে তার হঠাৎ প্রচণ্ড জ্বর আসে। তারপর তার বাবা-মা তার হাতের দিকে লক্ষ্য করে গভীর দাগ দেখতে পায়। এরপর তার কারণ জানতে চাইলে সে কান্নায় ভেঙে পড়ে এবং বলে যে, ‘অধ্যক্ষ গোলাম মাওলা স্যার আমাকে এভাবে মেরেছে'। এরপর তার শরীরের পোশাক খোলার পর সারা শরীরে অসংখ্য দাগ দেখতে পায়। জ্বরের মাত্রা বাড়তে থাকায় তাকে ওইদিন রাত ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সে বর্তমানে বাড়িতে আছে।

সারোয়ার হোসেনের বাবা মো. সাইদ হাসান বলেন, দুষ্টুমি করায় এইটুকু ছেলেকে এভাবে পেটানো যায়! সে শারীরিক এবং মানসিকভাবে মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। অমানবিক এই নির্যাতনের বিচার চাইতে প্রথমে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় গেলে তারা রাজপাড়া থানায় যেতে বলে। রাজপাড়া থানায় রাত ২টা পর্যন্ত বসিয়ে রেখেও অভিযোগ নেয়া হয়নি।

পরে বাধ্য হয়ে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষার সঙ্গে যোগাযোগ করে তার পরামর্শে পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে অভিযুক্ত রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মো. গোলাম মাওলার মুঠোফোনে কল করা হলে তিনি বলেন, আমি ভুল করে ফেলেছি। আর এখন খাচ্ছি। পরে কথা বলবো বলে ফোন কেটে দেন। পরে আবার ফোন দিলে তিনি আর ফোন ধরেননি।

জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম বলেন, অভিযোগ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১৭ ঘণ্টা আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১৮ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ বাকি ৫ বাংলাদেশির মরদেহ দেশে, স্বজনদের কাছে হস্তান্তর

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

২০ ঘণ্টা আগে

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১ দিন আগে