চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন নেতাকে শোকজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বগুড়ার আদমদীঘিতে বিএনপি নেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মামলা থেকে বাঁচানোর প্রলোভন এবং জড়ানোর ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। জড়িত জেলা ও উপজেলা বিএনপির তিন নেতাকে কারণ দর্শানো নোটিশ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কেএম হুমায়ুন কবির স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া যায়।

তিনি জানান, তিন দিনের মধ্যে সঠিক উত্তর দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শোকজ করা নেতারা হলেন- বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক ও আদমদীঘি উপজেলা বিএনপির সদস্য মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সহ-সভাপতি কামরুল ইসলাম মধু ও ফরিদুল হক মুক্তা।

মাহফুজুল হক টিকনকে দেওয়া নোটিশে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কঠোর নির্দেশনা লঙ্ঘন করেছেন। আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে।

কামরুল ইসলাম মধু ও ফরিদুল হক মুক্তাকে দেওয়া নোটিশ বলা হয়- আপনারা মামলা না করার আগেই ফেসবুকে আসামিদের নাম প্রকাশ করেছেন। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আপনাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে।

তাই গঠনতন্ত্র অনুসারে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হলো। সঠিক উত্তর দিতে ব্যর্থ হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্র জানায়, গত ২১ ও ২৫ আগস্ট আদমদীঘিতে বিএনপি ও যুবদল অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও বিস্ফোরক আইনে অজ্ঞাতসহ আওয়ামী লীগ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের প্রায় ৬০০ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা হয়।

এ সুযোগে কয়েকজন বিএনপি নেতার বিরুদ্ধে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভয়ভীতি ও হুমকি-ধামকি দিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠে।

শামীম নামে একজনকে মামলা থেকে বাদ দেওয়ার নামে মাহফুজুল হক টিকন ৩০ হাজার টাকা নেন। তাদের কথোপকথনের অডিও এবং ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। শামীমের মামা শফিকুল ইসলাম জেলা বিএনপির কাছে চাঁদাবাজির লিখিত অভিযোগ দেন।

মধু ও মুক্তার মামলার আগেই ফেসবুকে আসামিদের নাম প্রকাশ করেন। এছাড়া তারা মামলার নামে চাঁদা আদায় করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা জানান, নেতাকর্মীদের এহেন কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৭ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৯ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৯ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

২০ ঘণ্টা আগে