রাজশাহী ব্যুরো

রাজশাহীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ২২ জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে র্যাব-৫। এ সময় ৪৭ প্যাকেট তাস, নগদ ১ লাখ ৮৫ হাজার ৩৭০ টাকা, ২৪টি মোবাইল ফোন, ৩৫টি সিম কার্ড ও দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) গভীর রাতে মহানগরীর শিরোইলে থাকা ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আজ বুধবার র্যাব-৫ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের তথ্য জানানো হয়েছে।
আটকরা হলেন- সেলিম রেজা (৩৮), হাবিবুর রহমান বিপ্লব (৪২), আলীউল আজিম (৪২), সোহেল রানা (৩৫), মেহেদী হাসান দীপু (৩৬), আব্দুর রশিদ (৪৩), শফিকুল ইসলাম (৪৫), সাগর শেখ (৪২), বেলাল হোসেন (৫২), ছামিউল ইসলাম জনি (৩২), খোকন (৫০), শাহীন আলী (৪৩), হাবিবুর রহমান (৫৮), গিয়াস উদ্দিন (৪৫), মুক্তার হোসেন মুক্তা (৩৮), আলমগীর হোসেন (৪৫), সম্রাট (২৮), দীপক কুমার সরকার (৩৫), মাসুদ রানা (৩৮), হায়দার আলী (৬২), রফিকুল ইসলাম (৩৭) ও জিয়াউর রহমান (৩৪)।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫ এর একটি দল গতকাল মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইলে থাকা ঢাকা বাসস্ট্যান্ডে গোধুলী মার্কেটের নীচতলায় অভিযান চালায়। অভিযানের সময় সেখান থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও জুয়া খেলার উপকরণসহ ২২ জুয়য়াড়িকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন, তারা জুয়া আসরের মূলহোতা পলাতক আসামি আরিফ শেখের ভাড়া ঘরে তার তত্বাবধানে প্রকাশ্যে টাকার বিনিময়ে নিয়মিত জুয়া খেলেন। তারা ঘটনার সময়ও জুয়া খেলিছিলেন বলে স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে আটকদের বুধবার মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া তাদের নামে এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগে
শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
১৮ ঘণ্টা আগে
শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১ দিন আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১ দিন আগে