রাজশাহী ব্যুরো

জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন (ইসি) থেকে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের পরিকল্পনার বিরুদ্ধে রাজশাহীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসের সামনে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন রাজশাহী।
মানববন্ধনে নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলেন, ইসির অধীনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রাখতে হবে। প্রকল্পের জনবল রাজস্বকরণ করতে হবে। এনআইডি সেবা নিয়ে ষড়যন্ত্র চলছে। নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে একটি গ্রুপ ষড়যন্ত্রে মেতে উঠেছে। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।
নির্বাচন কর্মকর্তারা দাবি করেন, বিগত সরকার এনআইডি সেবাকে তাদের নিয়ন্ত্রণে নিতে চেয়েছিল, সে চক্রান্ত আবারও শুরু হয়েছে। বিগত সময়ে বিভিন্ন দফতর থেকে নাগরিকদের তথ্য চুরির মতো ঘটনা ঘটেছে, কিন্তু নির্বাচন কমিশন নাগরিকদের তথ্য সংরক্ষণের সতর্কতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
কর্মসূচিতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ জেলা ও থানা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
২ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৩ দিন আগে