রাজশাহী ব্যুরো

ছিনতাইয়ের উদ্দেশ্যে ভ্যানচালককে গলাকেটে হত্যার দায়ে রাজশাহীতে তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রবিবার দুপুরে রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার সদর পৌরসভার আস্করপুর মহল্লার মিনারুল ইসলাম, মাসুদ রানা ও সাদিপুর মহল্লার জুলহাস ইমরুল কায়েস ওরফে জুয়েল। রায় ঘোষণার সময় তারা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায় কোর্ট পুলিশ।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আসাদুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাটি ২০২০ সালের ৯ অক্টোবরের। ওই দিন সন্ধ্যার পর চারঘাট উপজেলার পশ্চিম বালিয়াডাঙ্গা গ্রামের রাস্তার পাশে ব্যাটারিচালিত ভ্যানচালক জালাল উদ্দিনকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় তারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জালালের গ্রামের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার মেরামতপুর গ্রামে। চাঞ্চল্যকর এ হত্যার ঘটনায় নিহত জালালের ছেলে পরদিন থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত শেষে ২০২১ সালের ২৫ এপ্রিল পুলিশ আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এতে ব্যাটারিচালিত ভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই জালালকে গলা কেটে হত্যা করা হয় বলে জানানো হয়।
এরপর এ মামলায় আদালতে মোট ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়া আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
১৭ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
১৮ ঘণ্টা আগে
শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
২০ ঘণ্টা আগে
শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১ দিন আগে