রাজশাহীতে ড্রেনে পড়ে ছিল মানুষের কাটা পা

রাজশাহী ব্যুরো
আপডেট : ২৬ মে ২০২৪, ১৬: ৪০

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকা থেকে মানবদেহের একটি পা উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে নগরীর ডিঙ্গাডোবা এলাকার নিমতলা মোড়ের ড্রেন থেকে এই পা উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর ডিঙ্গাডোবা নিমতলা মোড় এলাকার একটি ড্রেনে পলিথিনে মোড়ানো পা দেখতে পান স্থানীয়রা। এলাকাবাসী খবর দিলে পুলিশ গিয়ে ড্রেন থেকে কাটা পা-টি উদ্ধার করে। কাটা যায়গায় পলিথিন দিয়ে মোড়ানো ছিল।

পুলিশ জানায়, প্রথমে স্থানীয়রা ওই পা ড্রেনে ভেসে যেতে দেখেন। পরে তা ড্রেন থেকে তোলেন এবং দ্রুত রাজপাড়া থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পা-টি উদ্ধার করে। তবে কীভাবে বা কোথায় থেকে কার পা এখানকার ড্রেনে ভেসে এসেছে বা কে ড্রেনে ফেলে দিয়েছে তা প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ধারণা করা হচ্ছে, ক্লিনিক বা হাসপাতালে কোনো আহত ব্যক্তি চিকিৎসা নিতে এলে অপারেশন করে বাম পা কেটে বাদ দেওয়া হয়েছে। পরে তা ময়লা আবর্জনার সাথে ড্রেনে ফেলে দেওয়া হয়েছে। পায়ের ওই কাটা অংশটি একজন পুরুষের বলেও ধারণা করা হচ্ছে। এটি পাতা থেকে উরু পর্যন্ত কাটা। কাটা অংশ থেকে যেনো রক্ত না বের হয় তার জন্য সেখানে পলিথিন পেঁচানো রয়েছে। পা-টি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে নেওয়া হয়েছে। এ পায়ের ময়নাতদন্ত করা হবে জানা গেছে।

রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক জানান, উদ্ধার হওয়া পায়ের অংশে পচন রয়েছে। কোনো ব্যক্তির শরীরে সার্জারি করে পা কাটা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। এছাড়াও প্রকৃত ঘটনা জানতে উদ্ধারকৃত পায়ের অংশের বিষয়ে থানায় থানায় বার্তা পাঠানো হয়েছে। এই ব্যাপারে তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

১৬ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১৮ ঘণ্টা আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১৯ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ বাকি ৫ বাংলাদেশির মরদেহ দেশে, স্বজনদের কাছে হস্তান্তর

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

২১ ঘণ্টা আগে