রাজশাহীর সাবেক এডিএম সাবিহা সুলতানা মারা গেছেন

রাজশাহী ব্যুরো

রাজশাহীর সাবেক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাবিহা সুলতানা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ভারতের মুম্বাইয়ের নানাবতী ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সাবিহা সুলতানা বিসিএস প্রশাসন ক্যাডারের ৩০তম ব্যাচের কর্মকর্তা। তিনি বর্তমানে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক পদে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ সাবিহা সুলতানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোক বার্তায় রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, বিসিএস প্রশাসন ক্যাডারের ৩০তম ব্যাচের কর্মকর্তা সাবিহা সুলতানা দীর্ঘদিন ধরে জটিল ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত ছিলেন। তাকে উন্নত চিকিৎসার জন্য গত ৩১ মে ভারতের মুম্বাইয়ের নানাবতী ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।

তিনি আরও বলেন, সাবিহা সুলতানার এ অকাল মৃত্যুতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন রাজশাহী জেলা শাখার অপূরণীয় ক্ষতি হয়ে গেল। গণতন্ত্র ও সমাজ উন্নয়নে তার অবদান মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান জেলা প্রশাসক শামীম আহমেদ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১৭ ঘণ্টা আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১৯ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ বাকি ৫ বাংলাদেশির মরদেহ দেশে, স্বজনদের কাছে হস্তান্তর

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

২০ ঘণ্টা আগে

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১ দিন আগে