রাজশাহী ব্যুরো

‘জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এক সাহসী ছাত্রের পাশে দাঁড়িয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। আন্দোলনে অংশ নিয়ে আহত হওয়া শিক্ষার্থী কৌশিক ইসলাম অপূর্বকে শিক্ষা সহায়তা হিসেবে এক লাখ টাকার চেক প্রদান করেছে রুয়েট পরিবার।
আজ বৃহস্পতিবার কর্মসূচির দ্বিতীয় দিনে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা প্রদান করা হয়। কৌশিক রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। গত বছরের ৫ আগস্ট রাজশাহী নগরের আলপট্টি মোড়ে শান্তিপূর্ণ আন্দোলনের সময় তার পায়ে গুলি লাগে। এরপর হাসপাতালে নেওয়ার পথে পুনরায় হামলার শিকার হন তিনি। সাহসিকতার প্রতীক হয়ে উঠেছেন এই শিক্ষার্থী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মসূচির আয়োজক কমিটির সভাপতি ও রুয়েট ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার।
প্রধান অতিথি ছিলেন রুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, আইপিই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন এবং রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইটিই বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু ইসমাইল সিদ্দিকী ও ইসিই বিভাগের সহকারী অধ্যাপক ঐশী জ্যোতি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ‘জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ’ শুধু ইতিহাস চর্চার আয়োজন নয়, বরং সেই ইতিহাসে অংশগ্রহণকারীদের প্রতি দায়িত্ববোধ প্রকাশের একটি প্রয়াস।

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
১ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
১ দিন আগে
এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।
২ দিন আগে
হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।
২ দিন আগে