এনসিপির পদযাত্রাকে ঘিরে ফরিদপুরে বাড়তি নিরাপত্তা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সমাবেশস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, ফরিদপুরে জুলাই পদযাত্রায় শহরের জনতা ব্যাংকের মোড়ে মঞ্চ তৈরি করা হয়েছে। সকাল থেকেই সেখানে নেতাকর্মীরা অবস্থান করছেন। এই মঞ্চে দুপুরের দিকে বক্তব্য দেবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এতে সভাপতিত্ব করবেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ফরিদপুরের প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলা।

ফরিদপুরের প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলা জানান, গতকাল গোপালগঞ্জের কর্মসূচি শেষে ফরিদপুরের পূর্ব নির্ধারিত সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ইতোমধ্যে খুলনা থেকে নেতারা গাড়ি বহর নিয়ে রওনা হয়ে যশোর পার হয়েছেন। শিগগিরাই তারা ফরিদপুরে প্রবেশ করে সার্কিট হাউজে অবস্থান করবেন। সেখান থেকে পদযাত্রা নিয়ে সমাবেশস্থলে এসে বক্তব্য দেবেন। এরপরে জেলা পার্টি অফিস উদ্বোধন, আলীপুর গোরস্থানে জুলাই শহীদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সঙ্গে কথা বলবেন।

পদযাত্রায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, কেন্দ্রীয় নেতা সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা প্রমুখ বক্তব্য দেবেন। তাদের বহরে ১৬০ জন নেতাকর্মী উপস্থিত থাকবেন।

এদিকে শহরের বিভিন্নস্থানে পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড ও সেনাবাহিনীকে সাজোয়া যান নিয়ে টহল দিতে দেখা গেছে। এছাড়া মোড়ে মোড়ে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। ৫ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, এনসিপির পদযাত্রা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে ঢেকে রাখা হয়েছে। সমাবেশ স্থলের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর ৫ শতাধিক ফোর্স মোতায়েন রয়েছে। এছাড়া পুলিশ, র‍্যাব, কোস্টগার্ড ও সেনাবাহিনী মাঠে রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

১২ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

১ দিন আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১ দিন আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে