রাজশাহী ব্যুরো

নিত্যপণ্যের বাজারে চার-পাঁচটি বড় করপোরেট গ্রুপের পাশাপাশি অদৃশ্য শক্তির প্রভাব এতটাই গভীর যে সিন্ডিকেট ভাঙা এখন অত্যন্ত কঠিন বলে মন্তব্য করেছেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি এএইচএম সফিকুজ্জামান। তিনি বলেন, “বাজার অস্থিরতার পেছনে দালালচক্র, আড়তদার ও অগণিত শক্তি সক্রিয়। সঠিক ব্যবস্থা না নিলে তাদের আধিপত্য কমবে না।
আজ সোমবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্যাব রাজশাহীর উদ্যোগে আয়োজিত বিভাগীয় খাদ্য সমৃদ্ধকরণ ও ভোক্তা অধিকার শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্যাব সভাপতি বলেন, খোলা ভোজ্যতেল ভোক্তার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্যের একটি। এতে ভেজাল, নিম্নমান ও নকল তেল মেশানোর প্রবণতা ক্রমেই বাড়ছে। তিনি জানান, শুধু সরকারি সংস্থার ওপর দায়িত্ব চাপিয়ে দিলে হবে না; ক্যাবকে মাঠপর্যায়ে মনিটরিং ও জনসচেতনতায় আরও সক্রিয় হতে হবে।
তিনি জানান, প্যাকেটজাত তেল বিক্রি নিশ্চিত করতে ব্যবসায়ীদের স্বেচ্ছায় নিয়ম মানতে উৎসাহিত করার পাশাপাশি খোলা তেলবাণিজ্যের বিরুদ্ধে ধারাবাহিক প্রচারণা চালাতে হবে।
এএইচএম সফিকুজ্জামান অভিযোগ করে বলেন, রাজশাহী অঞ্চলে একটি নির্দিষ্ট চক্র কৃষিঋণ বিতরণ নিয়ন্ত্রণ করছে। ফলে প্রকৃত কৃষক ঋণ না পেয়ে উচ্চ সুদে দাদন নিয়ে চাষাবাদ করতে বাধ্য হচ্ছে।
তিনি আরও বলেন, আলুর বাজারে বিশৃঙ্খলা, ভেজাল বীজ, সার সিন্ডিকেট, পরিবহনে চাঁদাবাজি—এসব সমস্যা বহুদিনের। এসব ভাঙতে হলে ক্যাব সদস্যদের মাঠে নামতে হবে। শুধু পরিচয় দেখিয়ে বৈঠক করলে কাজ হবে না।
স্বাস্থ্যসেবা খাতেও অনিয়মের অভিযোগ তুলে ক্যাব সভাপতি বলেন, ফার্মেসিতে ভেজাল ওষুধ, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য এবং অতিরিক্ত মূল্য আদায়ের প্রবণতা রোধে নজরদারি বাড়াতে হবে। জনগণকে জানাতে হবে তারা কীভাবে প্রতারিত হচ্ছেন।
কর্মশালার বিশেষ অতিথি বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ বলেন, ক্যাব ভোক্তা অধিকার ও খাদ্যনিরাপত্তা নিয়ে যে অনুসন্ধান ও পর্যবেক্ষণ প্রতিবেদন তৈরি করে তা জনস্বার্থে অত্যন্ত কার্যকর। তিনি বলেন, “ক্যাব যেহেতু মাঠের বাস্তবতা তুলে ধরে, তাই জনগণ তাদের তথ্য দ্রুতই গ্রহণ করে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। সঞ্চালনা করেন জেলা ক্যাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। খাদ্যের গুণগত মান নিয়ে পাওয়ারপয়েন্ট উপস্থাপন করেন গেইনের প্রকল্প সমন্বয়কারী লাইলুন নাহার। প্রশিক্ষণে বিভাগের সরকারি কর্মকর্তাদের পাশাপাশি আট জেলার ক্যাব নেতারা অংশ নেন।

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
১ দিন আগে
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও
২ দিন আগে
পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির
২ দিন আগে
এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।
২ দিন আগে