রুয়েট ডিবেটিং ক্লাবের সভাপতি তানভীর, সম্পাদক রাফজিন ও আলবা

রাজশাহী ব্যুরো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ডিবেটিং ক্লাবের ২০২৪-২০২৫ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. তানভীর আহমেদ ইমন এবং যৌথভাবে মেহজাবীন জাহাঙ্গীর রাফজিন ও ইর্তেজা নুর আলবা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৫ মে) ক্লাবের বার্ষিক সাধারণ সভায় ক্লাব মডারেটর মোহাম্মদ হারুন অর রশীদের সম্মতিক্রমে সম্মানিত ক্লাব উপদেষ্টা ঐশী জ্যোতি ও মোঃ আবু ইসমাইল সিদ্দিকী ৩৯ সদস্যবিশিষ্ট নতুন এই কার্যনির্বাহী পরিষদের অনুমোদন দেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি (প্রশাসন) জ্যোতির্ময় গোস্বামী প্রহর, সহসভাপতি (বাংলা বিতর্ক) নাবিল ফাহমিদ, সহসভাপতি (ইংরেজি বিতর্ক) শরিফুল হক আকাশ, সহসভাপতি (আইডিয়া অ্যান্ড কেইস কম্পিটিশন) মো. মুশফিকুর রহমান, যুগ্ম সম্পাদক (প্রশাসন) জয়সেন চৌধুরী, যুগ্ম সম্পাদক (বিতর্ক) ফাহিম মোন্তাছির রহমান, কোষাধ্যক্ষ সাদিয়া সিদ্দিকা, সাংগঠনিক সম্পাদক মো. তানভির হাসান, দপ্তর সম্পাদক শুভ্র দেবনাথ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারহান জাকিব প্রান্ত, গবেষণা ও কর্মশালা সম্পাদক মো. তানজিমুল ইসলাম, গ্রন্থাগার ও পাঠ্যক্রম সম্পাদক মো এহসানুর রহমান, সোশ্যাল সম্পাদক শারমীন সুলতানা সাথী, সাংস্কৃতিক সম্পাদক সাদিয়া সামান্তা, আপ্যায়ন সম্পাদক ফাইজুল কবির নিলয়, গ্রাফিক্স ও ডিজাইন সম্পাদক নাফিস ইবনে আলম, আলোকচিত্র সম্পাদক মো. মোফাজ্জেল হোসেন, মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাফিন তানজিম হোসেন।

এছাড়া কমিটিতে মোঃ জুন্নুরাইন ইসলাম জনি জেষ্ঠ্য কার্যনির্বাহী সদস্য এবং দীপন রায়, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সোহান ফেরদৌস সাকিব, মো: মোজাহিদুল ইসলাম, উম্মে সুরাইকা সোহা, মো: মাহাতি ইমাম ফারদিন, মাজহারুল ইসলাম মুস্তাক, রাদ শারার সাদিফ, তানজিলা তারান্নুম অদিতা, মোকাররম আহমেদ বাধন, আহনাফ মুহতাসিম, মো: মখদুম মাশরাফী, তানজিম মাহমুদ সামি, এ এস এম আরিফ হাসান, মো শাহরিয়ার কবির সাজ, আল মুহীতু শারফুদদীন এবং শান্তনু ঘোষ দূর্জয় কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন।

২০২৪-২০২৫ সালে রুয়েট ডিবেটিং ক্লাব মোট ৩৯ সদস্যবিশিষ্ট, যা রুয়েট ডিসিতে এ যাবৎকালের সর্ববৃহৎ কার্যনির্বাহী কমিটি। নতুন ঘোষিত এ কমিটিতে রুয়েট ডিসির নতুন মডারেটর হিসেবে মনোনীত হয়েছেন রুয়েটের ইসিই বিভাগের প্রভাষক ঐশী জ্যোতি, উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন ইটিই বিভাগের প্রভাষক মো. আবু ইসমাইল সিদ্দিকী ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক আজমাইন ইয়াক্বীন সৃজন।

এর আগে, বিতর্কের বাণী রুয়েট ডিবেটিং ক্লাবের সাথে যুক্ত প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার মূলমন্ত্র নিয়ে সংগঠনের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে ক্লাব উপদেষ্টা ঐশী জ্যোতি, মো: আবু ইসমাইল সিদ্দিকী এবং ক্লাবের সাবেক সভাপতি মাহের আসেফ কে নিয়ে ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের পর্যবেক্ষণে গত ১৫ মে রুয়েট ডিবেটিং ক্লাবের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনের ফলাফল এবং রুয়েট ডিবেটিং ক্লাবের বিগত কার্যনির্বাহী পরিষদে সদস্যদের কার্যক্রম বিবেচনা সাপেক্ষে

গত ২৫ মে রুয়েট ডিসির বার্ষিক সাধারণ সভায় নতুন এই কার্যনির্বাহী পরিষদের অনুমোদন দেওয়া হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

১৬ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১৭ ঘণ্টা আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১৯ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ বাকি ৫ বাংলাদেশির মরদেহ দেশে, স্বজনদের কাছে হস্তান্তর

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

২১ ঘণ্টা আগে