কামড় খেয়ে রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে যুবক

রাজশাহী ব্যুরো

কলার বাগানে কাজ করার সময় ভয়ংকর বিষধর সাপ রাসেলস ভাইপারের দংশনের শিকার হন মো. রুবেল (২৬) নামের এক যুবক। এরপর সাপটি মেরে বস্তাবন্দি করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাজির হন তিনি। আজ শুক্রবার সকালে পাবনার ঈশ্বরদী উপজেলায় কৈকুন্না গ্রামে কামড় খেয়ে রামেক হাসপাতালে ভর্তি হন তিনি।

দংশনের শিকার মো. রুবেল উপজেলায় কৈকুন্না গ্রামের জিনাত আলীর ছেলে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল হোসেন জানান, আজ শুক্রবার সকালে কলাবাগানে কাজ করার সময় একটি রাসেলস ভাইপার সাপ মো. রুবেলকে কামড় দেয়। এরপর তিনি সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। পরে তিনি সাপটি বস্তাবন্দি করে চিকিৎসা নিতে দ্রুত রামেক হাসপাতালে আসেন। হাসপাতালে ভর্তির পর এখন তিনি ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন ।

এর আগে গত ৩০ মে রাজশাহীর চারঘাট উপজেলায় ধান কাটতে গিয়ে রাসেল ভাইপারের দংশনের শিকার হন কৃষক হেফজুল ইসলাম (৪৫)। তিনিও সাপটি মেরে বস্তাবন্দি করে রামেক হাসপাতালে হাজির হন। চিকিৎসার জন্য তাকে আইসিইউতেও থাকতে হয়েছিল। পরে সুস্থ হয়ে তিনি বাড়ি ফেরেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১৭ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ বাকি ৫ বাংলাদেশির মরদেহ দেশে, স্বজনদের কাছে হস্তান্তর

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

১৮ ঘণ্টা আগে

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১ দিন আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১ দিন আগে