নাটোরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

নাটোরের বড়াইগ্রামে প্রতিবন্ধী এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) দিবাগত রাতে বড়াইগ্রাম উপজেলার মুশিন্দা এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার মুশিন্দা এলাকার প্রতিবন্ধী কিশোরীকে মোবাইল ফোনে বাড়ির বাইরে ডেকে নেন প্রতিবেশী যুবক মনির হোসেন সরকার। পরে কিশোরীকে বাড়ির পাশে আমবাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন মনির হোসেনের সঙ্গে থাকা যুবক কামরুল ইসলাম। এ সময় ভুক্তভোগীর পরিবার মেয়েটিকে খোঁজাখুঁজির একপর্যায়ে আমবাগান থেকে উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে মুশিন্দা এলাকার মনির হোসেন সরকার, কামরুল ইসলাম ও মাহফুজ নামের তিন যুবককে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে মাহফুজকে ছেড়ে দেয় পুলিশ। বর্তমানে ভুক্তভোগী বড়াইগ্রাম থানায় রয়েছে। এই ঘটনায় তার বাবা বাদী হয়ে দুইজনকে আসামি করে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানা পুলিশের ওসি (ভারপ্রাপ্ত) মাহাবুর রহমান বলেন, এই ঘটনার থানায় একটি মামলা হয়েছে। দুইজনকে গ্রেপ্তার করা রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

২ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে