কর্মক্ষেত্রে অবহেলা করলে ছাড় নেই: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত

যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে অন্য পেশায় যুক্ত থাকা এবং কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে অবহেলাকারী শিক্ষকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরে নিজ নির্বাচনী এলাকা কচুয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কোনো শিক্ষক যদি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোনো পেশায় লিপ্ত থাকেন, তবে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোথাও দায়িত্ব পালনে অবহেলা বা অনিয়ম হলে গণমাধ্যম তা প্রচার করতে পারে। সংবাদে প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই করে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।

কচুয়া উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান সরকারি কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। এরপর তিনি উপজেলা সম্মেলন কক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সভায় তিনি সরকারি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান রাসেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ছেলেদের ফোনে সাড়া না মেলায় খোঁজ, মিললো বৃদ্ধের পচাগলা লাশ

পরিবারের সদস্যরা জানান, আবদুর রহমানের স্ত্রী ও তিন ছেলে দুবাইয়ে থাকেন। স্ত্রী বর্তমানে সেখানে চিকিৎসাধীন। কয়েকদিন ধরে বাবার সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পেরে ছেলেরা সোমবার খোঁজ নিতে বলেন।

১৭ ঘণ্টা আগে

দলীয়করণ চললে বিএনপি থেকে ‘জাতীয়তাবাদী’ শব্দ বাদ দিতে হবে: সারজিস

সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি’ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

২০ ঘণ্টা আগে

মারধরে আহত স্ত্রীকে হাসপাতালে গিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পর সেখানে হাজির হন ফরহাদ। হাসপাতালের ভেতরে স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে মনিরার বুকে ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

২ দিন আগে

কিশোরগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে তরুণের মৃত্যু, ৬ ঘণ্টা আটকা ট্রেন

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর ও আকবরনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস।

২ দিন আগে