গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় বাসের ধাক্কায় আলমগীর (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সাহাবুল নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস তাদের সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর রংপুর জেলার বদরগঞ্জ থানার ফকিরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি টঙ্গীর বড়দেওড়া ৫৩ নম্বর ওয়ার্ড এলাকায় বসবাস করতেন। আহত সাহাবুলও টঙ্গী বড়দেওড়া মন্ডল মার্কেট এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, শুক্রবার সকাল ৮টার দিকে চেরাগআলী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন আলমগীর ও সাহাবুল। এ সময় ঢাকা থেকে গাজীপুরগামী দ্রুতগতির একটি বাস তাদের সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আলমগীর নিহত এবং সাহাবুল গুরুতর আহত হন। পরে পথচারীরা ঘাতক বাসটিকে আটক করে। আহত সাহাবুলকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহীন খান বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রাজধানীতে ভবিষ্যতে পরিচয়পত্র ছাড়া কোনো হকার থাকবেন না এবং নির্ধারিত স্থানের বাইরে কেউ ব্যবসা করতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
২ দিন আগে
নীলফামারীর ডিমলায় নাউতরা নদীর ওপর নটাবাড়ি বাঁশের সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে নদীতে পড়ে গেছেন জামায়াতের ৮ থেকে ১০ জন নেতাকর্মী। তবে সাঁকোর কিছুটা সামনে থাকায় সংসদ সদস্য আব্দুস সাত্তার রক্ষা পান। এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।
২ দিন আগে
খুলনার রূপসা উপজেলায় যুবদল কর্মী ফখরুল শেখ (৩২) হত্যার নেপথ্যে মাদক রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থলের পাশে থাকা মাদকের একটি আখড়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তাজুল ইসলাম।
২ দিন আগে
বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।
২ দিন আগে