রাজশাহী ব্যুরো
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘রাজস্ব আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টিতে প্রচেষ্টা অব্যাহত রেখেছি। দক্ষ জনগোষ্ঠী তৈরিতে আগামীতে ৩০টি ওয়ার্ডে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট গড়ে তোলা হবে। যেখানে প্রশিক্ষণ নিয়ে দক্ষ জনগোষ্ঠী তৈরি হবে। সব মিলিয়ে আমরা একটা ভিশন নিয়ে রাজশাহীর উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছি।’
বুধবার (১৫ মে) রাতে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে সিটি কর্পোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানগণকে নিয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় দাপ্তরিক শৃঙ্খলা রক্ষাসহ প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব আরো যথাযথভাবে ও দায়িত্বশীলভাবে পালনের নির্দেশ দেন মেয়র।
এসময় তিনি বলেন, ‘সারাদেশের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন দেশসেরা হওয়ার স্বীকৃতি অর্জন করেছে। রাজশাহী নগরীর সুনাম দেশের সীমানা পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। এই অর্জন ধরে রাজশাহীকে এমন এক জায়গায় নিয়ে যেতে চাই, যাতে আগামীতে রাজশাহী শহর দক্ষিণ এশিয়ার মধ্যে দৃষ্টান্ত স্থাপন করবে। এ কাজ বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন।
সভায় বক্তব্য দেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল আযিম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। রাসিকের সচিব মো. মোবারক হোসেনের সঞ্চালনায় সভায় প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড আব্দুল মমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলারসহ অন্যান্যা শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।
৪ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
১৭ ঘণ্টা আগে
ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
১৮ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
২০ ঘণ্টা আগে