বাঘায় ১৩৫ প্রজাতির আম প্ৰদৰ্শন শুরু

রাজশাহী ব্যুরো
আপডেট : ৩০ মে ২০২৪, ১৭: ৪২

রাজশাহীর বাঘা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বটমূল চত্বরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলায় ১৩৫ প্রজাতির আমের প্রদর্শনী শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এই মেলার উদ্বোধন করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম। মেলাটি শেষ হবে আগামী শনিবার।

সরেজমিনে দেখা যায়, মেলা চত্বরের প্রধান ফটকের পাশেই রাখা হয়েছে এ আমের প্রদর্শনী। প্রদর্শিত আমের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, খিরসাপাত, অরুণা, আম্রপালি, মল্লিকা, সুবর্ণরেখা, মিশ্রিদানা, কালীভোগ, রুপসিদুরী, টাকুরভিটা, নয়নচন্ডি, খাগরাই, রংবিলাস, ইঁদুরচাটা, মল্লিকা, তোতাপুরী, বাদলী, চাপাতি, দরগাভোগ, মধু চুষকা, জগতমোহনী, কলাবতি, বালেনি, মায়াবতি, বিশ্বসুন্দরী, ভাদরী, জাইতুন, আপেলভোগ, মায়াবতী, কহিনুর, জালিবান্ধা, দুধকোমর, চন্দনসুরি, বঙ্গবাসী, মধুরানী, বিশ্বসুন্দরী, হাতিঝোলা, লাখে এক, বেলী, সূর্য ডিম, অলফানসো, বারোমাসি, কারাবাউ, গোপাল খাস, কেন্ট, সূর্যপুরী, পাহুতান প্রভৃতি। বাহারি এসব আম দেখতে ভিড় করছেন মানুষ।

দর্শনার্থীরা বলছেন, এই মেলায় অসংখ্য আমের সাথে পরিচিত হতে পেরে ভালো লাগছে। ব্যবসায়ীরা জানান, এই প্রদর্শনের মাধ্যমে তাদের বাণিজ্যিক দুয়ার আরো বেশি সম্প্রসারিত হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, বিলুপ্তপ্রায় জাতগুলোসহ সকল আম সংরক্ষণের জন্য ইতিবাচক এই উদ্যোগ নেয়া হয়েছে।

মেলায় নাহিদ হাসান নামে এক দর্শনার্থী বলেন, বাঘায় প্রতিবছর আয়োজিত প্রযুক্তি মেলায় অনেক প্রজাতির আম দেখা যায়। এসব আম দেখতে প্রতিবার আসি। এর মাধ্যমে নানা জাতের আমের সাথে পরিচিত হওয়া যায়। এবারো এসে অনেক নতুন প্রজাতির আম চিনলাম।

প্রায় ৪০ বছর ধরে আম চাষ করেন ৬০ বছর বয়সী মান্নান হোসেন। তিনি বলেন, এককালে বাঘায় অনেক প্রজাতির আম ছিল। তবে সেই আম আজ আর নেই। আজ একসঙ্গে এসব আমের জাত দেখে খুব ভালো লাগছে। আশা করছি, এ আমগুলো ধরে রাখার চেষ্টা করবে সরকার।

বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, এক সময় রাজশাহীতে প্রায় ৪০০ প্রজাতির আম ছিল। কালের বিবর্তনে এসব জাত হারিয়ে যাচ্ছে। বাণিজ্যিকীকরণ ও চাহিদার কারণে অনেক পুরাতন আমের জাত হারিয়ে যাচ্ছে।

তিনি বলেন, এসব আমের জাতের সঙ্গে নতুন প্রজন্ম ও মানুষকে পরিচিতি করে দেওয়ার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। জাতগুলো সংরক্ষণের জন্য একটি প্লাজমা সেন্টার তৈরির কথা ভাবছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যেন এসব জাত হারিয়ে যেতে না পারে।

১৩৫ ধরনের আম প্রদর্শনী দেখে মুগ্ধ হয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, “রাজশাহীর আম ক্রমেই সারা বিশ্বে সমাদৃত হচ্ছে। নতুন প্রজন্মের সঙ্গে এত প্রজাতির আমের পরিচিতি করে দেওয়ার উদ্যোগে আমি মুগ্ধ।'

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

১৬ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১৭ ঘণ্টা আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১৯ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ বাকি ৫ বাংলাদেশির মরদেহ দেশে, স্বজনদের কাছে হস্তান্তর

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

২০ ঘণ্টা আগে