সেনাবাহিনীর বিশেষ অভিযান

রাজশাহীতে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, আটক ৩

রাজশাহী ব্যুরো
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১৭: ১৮

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার দরিখরবোনা-কাঁদিরগঞ্জ এলাকায় অবস্থিত ‘ডক্টর ইংলিশ’ নামের একটি কোচিং সেন্টারে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরে রাজশাহী সেনা ক্যাম্প ৪০ ইস্ট বেঙ্গল (মেকানাইজড) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, ভোররাত দেড়টার দিকে শুরু হয় এই অভিযান।

আটক তিনজন হলেন—মোন্তাসেরুল আলম আনিন্দো, মো. রবিন ও মো. ফয়সাল। তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক সংরক্ষণ এবং ব্যবহার সংক্রান্ত কার্যক্রমে জড়িত থাকার সন্দেহ রয়েছে। অভিযান শেষে দুপুর সাড়ে ৩টার দিকে আটক ব্যক্তিদের বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়।

সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘ এক মাসের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পরিচালিত এই অভিযানে উদ্ধার করা হয়েছে—তিনটি আগ্নেয়াস্ত্র, সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ, ছয়টি দেশীয় অস্ত্র, সাতটি বিদেশি ধারালো ডেগার, পাঁচটি উন্নতমানের ওয়াকিটকি সেট, একটি সামরিক মানের জিপিএস, একটি টিজার গান, বিভিন্ন দেশি ও বিদেশি কার্টিজ, বিস্ফোরক তৈরির উপকরণ, ছয়টি কম্পিউটার সেট, বিপুলসংখ্যক অব্যবহৃত সিমকার্ড, নগদ ৭ হাজার ৪৪৫ টাকা, বিভিন্ন দেশি-বিদেশি মদ এবং ১১টি নাইট্রোজেন কার্টিজ।

ঘটনাস্থলে উপস্থিত থাকা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট ১১টি নাইট্রোজেন কার্টিজ নিষ্ক্রিয় করে। পরে একটি ডুবুরি দল কোচিং সেন্টারের সামনে পুকুরে তল্লাশি চালায়, সন্দেহ ছিল যে পুকুরেও অস্ত্র লুকানো থাকতে পারে। অভিযানে আরও অংশ নেয় মহানগর পুলিশ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক মোন্তাসেরুল আলম আনিন্দো রাজশাহীর সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের ভাতিজা। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোর তদন্তাধীন রয়েছে।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান জানান, “রাজশাহী মহানগরীর কাঁদিরগঞ্জ এলাকার একটি বাড়ি ও কোচিং সেন্টারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অতীতে তাদের বিরুদ্ধে কোনো মামলা ছিল কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।”

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে অবৈধ অস্ত্র, বিস্ফোরক এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

২ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে