রাজশাহী ব্যুরো

মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক কারবারিদের ছুরিকাঘাতে আবু হানিফ নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এসময় তাকে রক্ষা করতে গিয়ে মো. সজিব নামে স্থানীয় আরেক ব্যক্তি আহত হয়েছেন। রোববার রাত পৌনে ৯টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কনস্টেবল আবু হানিফ জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, ডিবি পুলিশের একটি দল রাতে মাড়িয়া গ্রামে মাদবিরোধী অভিযানে যায়। এ সময় মাদক কারবারিরা সংঘবদ্ধ হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা করে। এতে আবু হানিফ ছুরিকাঘাত হলে তাকে রক্ষা করতে গিয়ে মো. সজিব নামে স্থানীয় আরেক ব্যক্তি আহত হন। পরে খবর পেয়ে থানা-পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। রাতেই চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, আবু হানিফ ও সজিবকে ছুরিকাঘাত করা হয়েছে। দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা এখন শঙ্কামুক্ত। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
২ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৩ দিন আগে
প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।
৩ দিন আগে