রাজশাহী ব্যুরো

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী জেলা ও বিশ্ববিদ্যালয় শাখা।
আজ মঙ্গলবার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হলে ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা থাকার কারণে অনেক অপরাধী শাস্তি এড়াতে সক্ষম হয়। এ কারণে আইন সংস্কার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, যাতে অপরাধীরা ভয় পায় এবং সমাজে এই ধরনের ঘটনা কমে।
বক্তারা আরও বলেন, নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় অনেক ভুক্তভোগী বিচার পায় না, কারণ সমাজ ও পরিবার অনেক সময় তাদের মুখ বন্ধ রাখতে বাধ্য করে। এই পরিস্থিতি বদলাতে হবে। ধর্ষণের শিকার নারীদের নিরাপত্তা ও মানসিক সহায়তা দিতে হবে, যাতে তারা ন্যায়বিচার পাওয়ার সাহস অর্জন করতে পারেন।
মহিলা পরিষদের রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায়ের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, মানবাধিকারকর্মী শিখা রায়, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির রাজশাহী বিভাগের পরিচালক দিল সিতারা চুনি, মহিলা পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোবাইরা সিদ্দিকা প্রমুখ।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
২ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৩ দিন আগে