রাজশাহী ব্যুরো

রাজশাহীতে বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমন (১৮) হত্যা মামলায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আসামি লিমন মিয়ার বক্তব্য গণমাধ্যমে প্রচার হওয়ার ঘটনায় আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি প্রটোকল ছাড়াই প্রাইভেটকারে চড়ে সাদা পোশাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত–৫ (রাজপাড়া)–এর বিচারক আশিকুর রহমানের আদালতে হাজির হন।
এসময় তার আইনজীবীর মাধ্যমে চলমান বিবিধ মামলা থেকে অব্যাহতির আবেদন করেন আরএমপি কমিশনার। শুনানি শেষে আদালত এ বিষয়ে আদেশের জন্য আগামী ১ ডিসেম্বর দিন ধার্য করেছেন।
আরএমপি কমিশনারের আইনজীবী অ্যাডভোকেট জমশেদ আলী বলেন, পুলিশ হেফাজতে থাকা অবস্থায় এক সাংবাদিক আসামি লিমন মিয়ার বক্তব্য ভিডিও করেন এবং তা প্রচার করেন, যা আইনসম্মত নয়। আদালত বিষয়টি জানাতে পুলিশ কমিশনারকে তলব করেছিলেন। কমিশনার আদালতের প্রতি সম্মান জানিয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেন।
তার জবাবে বলা হয়েছে—এই ঘটনার জন্য দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ প্রক্রিয়াধীন। তাই তিনি অভিযোগ থেকে অব্যাহতি চান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম জানান, আদালতে কমিশনারের আইনজীবী আরও অবহিত করেন যে, দায়িত্বে অবহেলার কারণে কয়েকজন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কমিশনারের বিরুদ্ধে থাকা বিবিধ মামলায় অব্যাহতির আবেদনও আদালতে উপস্থাপন করা হয়। শুনানি শেষে বিচারক আদেশের জন্য ১ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেন।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর রাজশাহীর রাজপাড়া থানার ডাবতলা এলাকায় বিচারকের ভাড়া বাসায় অভিযুক্ত লিমন মিয়া কৌশলে প্রবেশ করে বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করে। একই সময়ে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে হত্যার চেষ্টা চালিয়ে গুরুতর জখম করে। ধস্তাধস্তিতে আহত হওয়ায় অভিযুক্ত লিমনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশি হেফাজতে থাকাকালীন অভিযুক্ত লিমন গণমাধ্যমে ভিকটিমকে দোষারোপ করে বক্তব্য দেন। যা আয়েশা সিদ্দিকা মিন্নি বনাম রাষ্ট্র (৩৯ বিএলডি ৪৭০)সহ সুপ্রিম কোর্টের বিভিন্ন নির্দেশনার স্পষ্ট লঙ্ঘন বলে আদালত মন্তব্য করেন। এ কারণেই গত ১৫ নভেম্বর আরএমপি কমিশনারকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছিলেন আদালত।

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
১ দিন আগে
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও
২ দিন আগে
পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির
২ দিন আগে
এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।
২ দিন আগে