রাজশাহী ব্যুরো

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে রাজশাহীতে এবার পৌনে চার লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১৫ মার্চ জেলা ও মহানগরে এই ক্যাম্পেইন চলবে। আজ রোববার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মাহবুবা খাতুন।
তিনি জানান, আগামী ১৫ মার্চ সারাদেশে ৬ থেকে ১১ মাস এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে বিনামূল্যে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ওই দিন রাজশাহীতে মোট তিন লাখ ৭৪ হাজার ৫০০ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
ডা. মাহবুবা খাতুন আরও জানান, সিটি কর্পোরেশন বাদে রাজশাহীর ৯টি উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ৭২ হাজার শিশুকে লাল রঙের একটি করে ক্যাপসুল খাওয়ানো হবে। ওইদিন সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ২ হাজার ২০১টি কেন্দ্রে টিকা খাওয়ানো হবে।
এদিকে, সিটি কর্পোরেশন এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী সাড়ে আট হাজার শিশুকে এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬১ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মায়ের সাথে থাকা ১০ জন শিশুকেও নিয়ম অনুযায়ী ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সিটি কর্পোরেশন এলাকায় ৪৮৩টি কেন্দ্রে এ কার্যক্রম চলবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রাম এলাকায় প্রতি ওয়ার্ডের ৮টি অস্থায়ী নিয়মিত টিকাদান কেন্দ্রকে ভিটামিন ‘এ’ বিতরণের জন্য ক্যাম্পেইন কেন্দ্র হিসাবে ব্যবহৃত হবে এবং এই কেন্দ্রে ক্যাম্পেইন পরিচালিত হবে। তবে ভ্রমণে থাকা শিশুরা যেন বাদ না পড়ে সেজন্য প্রতি উপজেলায় ১টি করে এবং সিটি কর্পোরেশন/পৌর এলাকায় প্রয়োজন অনুযায়ী রেল স্টেশন, বাস টার্মিনাল, ফেরিঘাট, লঞ্চঘাটে অতিরিক্ত কেন্দ্র থাকবে।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
২ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৩ দিন আগে