চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

রাজশাহী ব্যুরো

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ মে) দুপুরে চামাগ্রাম ও দেবীনগর এলাকায় তাদের মৃত্যু হয়। এতথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান।

মৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আব্দুর রহিম (৫৮) ও এই উপজেলার দেবীনগর ইউনিয়নের দেবীনগর গ্রামের বুলবুল হকের ৬ বছর বয়সী মেয়ে মোসা. মাহি খাতুন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আজ দুপুরে চামাগ্রামের বাড়ির আঙিনায় ধাতব তারে কাপড় নাড়তে গিয়ে বিদ্যুতায়িত হন আব্দুর রহিমের স্ত্রী। বিষয়টি টের পেয়ে তাকে বাঁচাতে গিয়ে আব্দুর রহিম বিদ্যুৎস্পৃষ্ট হন। স্ত্রী বেঁচে গেলেও মারা যান আব্দুর রহিম।

অন্যদিকে দেবীনগরের বাড়ির পাশের বৈদ্যুতিক চার্জে থাকা একটি ব্যাটারিচালিত ভ্যানে বসে খেলা করছিল মাহি। তখন সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মাহিকে মৃত ঘোষণা করেন।

ওসি মিন্টু রহমান বলেন, পুলিশ দুটি মরদেহ উদ্ধার করেছে। সদর মডেল থানায় দুটি অপমৃত্যু (ইডি) মামলা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১৭ ঘণ্টা আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১৯ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ বাকি ৫ বাংলাদেশির মরদেহ দেশে, স্বজনদের কাছে হস্তান্তর

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

২০ ঘণ্টা আগে

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১ দিন আগে