পুলিশের মামলা

রাজশাহীতে সেনা অভিযানে গ্রেপ্তার তিনজন ৫ দিনের রিমান্ডে

রাজশাহী ব্যুরো

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার দড়িখরবোনা-কাঁদিরগঞ্জ এলাকায় অবস্থিত ‘ডক্টর ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টারে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক প্রতিষ্ঠানটির মালিক মুনতাসির আলম অনিন্দ্য ও তার দুই সহযোগীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এই রিমান্ড মঞ্জুর করেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত শনিবার সেনা অভিযানে বিস্ফোরক, অস্ত্র ও মাদকদ্রব্যসহ তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে রাতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানায় পুলিশ বাদী হয়ে অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। এর প্রেক্ষিতে রোববার দুপুরে তাদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়।

রিমান্ডপ্রাপ্তরা হলেন, কাদিরগঞ্জ এলাকার মো. শফিউল আলম লাট্টুর ছেলে মোন্তাসেরুল আলম অনিন্দ্য (৩৩), একই এলাকার খলিলুর রহমানের ছেলে মো. ফয়সাল (৩৫) এবং দড়িখরবোনা এলাকার মৃত শামীমের ছেলে মো. রবিন (২৫)। অনিন্দ্য ‘ডক্টর ইংলিশ’ নামের ওই কোচিং সেন্টারের মালিক এবং রাজশাহীর সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। ওই কোচিং সেন্টারটি যে জায়গায় অবস্থিত সেটি লিটনদের পৈতৃক বাড়ি।

এদিকে, ২০১৬ সালের এপ্রিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ড এবং একই বছরের জুলাইয়ে গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় ‘সন্দেহভাজন’ জঙ্গি হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন অনিন্দ্য। সে সময় আলোচিত এ দুটি ঘটনায় গোয়েন্দারা অনিন্দ্যের সম্পৃক্ততা পেয়েছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ জামান বলেন, সেনা অভিযানে আটকদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় পুলিশ বাদী হয়ে অস্ত্র, বিস্ফোরক ও মাকদ্রব্য আইনে একটি মামলায় তাদের আদালতে তোলা হয়। পুলিশ এই মামলায় গ্রেপ্তার প্রত্যেকের ৭ দিনের রিমান্ড আবেদন করে। তবে আদালত তিনজনকেই ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) আদালত পরিদর্শক আবদুর রফিক জানান, রোববার দুপুরে আসামিদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেন। তিনি আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। তবে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি আরও জানান, আসামিপক্ষ জামিনের আবেদন করেছিল। আদালত সে আবেদন নামঞ্জুর করেছেন। রিমান্ড মঞ্জুর হওয়ার পর তদন্ত কর্মকর্তা আসামিদের বোয়ালিয়া থানায় নিয়ে গেছেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

২ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে