পদ্মার প্রবেশমুখে ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৭ সেন্টিমিটার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ফারাক্কার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৭ সেন্টিমিটার। ইতোমধ্যে গত ৫ দিনে নদীতে বিলীন হয়েছে ২৫টি বাড়ি। তবে এখনও পদ্মার পানি বিপৎসীমার দেড় মিটার নিচে রয়েছে।

মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দীন এ তথ্য জানান।

জানা যায়, ভারতের ফারাক্কা খুলে দেয়ায় পদ্মাপাড়ের মানুষ আতঙ্কে দিন পার করছেন। অনেকে ভাঙন ও বন্যার আশংকায় নিজেদের বাড়ি ভাঙতে শুরু করেছেন। আর যারা সেখানে অবস্থান করছেন তারা অনেকেই কাটাচ্ছেন নির্ঘুম রাত।

শিবগঞ্জ উপজেলার বোগলাউড়ি গ্রামের মতিউর রহমান জানান, তিনি গত ২ দিন থেকে রাতে ঘুমাতে পারেননি। ফারাক্কার বাঁধ খুলে দেয়ায় রাত জেগে বাড়ি পাহারা দেন। পদ্মা তার বাড়ি থেকে মাত্র অর্ধ কিলোমিটার দূরে থাকলেও কুমিল্লা, নোয়াখালী ও ফেনী এলাকার মতো বন্যার পানি আসার ভয়ে এ সাবধানতা বলে জানান তিনি।

দুর্লভপুর গ্রামের সোলেমান জানান, তার দেড় বিঘা জমির ধান ভয়ে আধাপাকা থাকতেই কেটে নিয়েছেন। তার ভাষ্য বন্যা চলে আসলে আর ধান কাটা সম্ভব নয়। তার জমি নদীর দেড় কিলোমিটার দূরে নিচু জায়গায় হওয়ায় ২ ফুট পানি জমে গেছে। তার দাবি স্বাভাবিক সময়ে তিনি ওই জমি থেকে ২৫ মণ ধান আসা করলেও এ পরিস্থিতিতে মাত্র ১২ মণ ধান তিনি পেতে পারেন।

শুধু সোলেমান নয় এ এলাকায় অধিকাংশ চাষিই ভয়ে তাদের জমির ধান ও পাট কেটে নিচ্ছেন। বোগলাউড়ি গ্রামের কৃষক আতাউর জানান, পদ্মায় পানি বৃদ্ধি এবং পানি কমার সময় ভাঙন দেখা দেয়। গত ২৪ ঘণ্টায় কয়েক সেন্টিমিটার পানি বেড়েছে এবং নদীও উত্তাল। তার আশেপাশের অন্তত ১০ জন গত ২ দিনে এবং গত ৫ দিনে ১৫টি বাড়ি ভেঙে অন্যত্র চলে গেছে। তাই তিনিও বাড়ি ভেঙে নিরাপদ জায়গায় চলে যাচ্ছেন।

এদিকে পানি উন্নয়ন বোর্ড ধীর গতিতে পদ্মা, মহানন্দা ও পুর্নভবা নদীতে পানি বৃদ্ধির সত্যতা নিশ্চিত করেছে।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দীন বলেন, ফারাক্কা ব্যারেজের পর ভারত থেকে পদ্মা নদী চাঁপাইনবাবগঞ্জের পাংখা পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ফারাক্কা থেকে এ পয়েন্টের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। সেই পাংখা পয়েন্টে ২৪ ঘণ্টায় ৭ সেন্টিমিটার পানি বেড়েছে। তবে সর্বশেষ ১২ ঘণ্টায় পানি বেড়েছে ৪ সেন্টিমিটার।

তিনি আরও বলেন, পদ্মায় বিপৎসীমা ধরা হয় ২২ দশমিক শূন্য ৫ মিটার। বর্তমানে পানির স্তর ২০ দশমিক ৫৫ মিটার। এখনও পানির স্তর বিপৎসীমার দেড় মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে ২৪ ঘণ্টায় ৪ সেন্টিমিটার পানি বেড়েছে। বিপৎসীমা ধরা হয় ২০ দশমিক ৫৫ মিটার। বর্তমানে পানির স্তর ১৮ দশমিক ৫১ মিটার।

পূর্ণভবা নদীর রহনপুর পয়েন্টে ২৪ ঘণ্টায় ১ সেন্টিমিটার পানি কমেছে। বিপৎসীমা ধরা হয় ২১ দশমিক ৫৫ মিটার। বর্তমানে পানির স্তর ১৮ দশমিক ৪৮ মিটার।

চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রবাহিত পদ্মা নদীর পানি পাঁকা পয়েন্টে বিপৎসীমার ১.৫০ মিটার নিচে, মহানন্দা নদীর পানি খালঘাট পয়েন্টে বিপদ সীমার ২.০৪ মিটার নিচে এবং পুনর্ভবা নদীর পানি রহনপুর পয়েন্টে বিপদ সীমার ৩.০৭ মিটার নিচে রয়েছে। পানি বৃদ্ধির যে হার, তাতে এখনও বন্যার আশঙ্কা নেই এ অঞ্চলে।

গতকাল ফারাক্কা ব্যারেজের ১০৯টি জলকপাট খুলে দেওয়ার খবর জানায় ভারতের বেশ কিছু গণমাধ্যম। সংবাদে বলা হয়, ভারতের বিহার ও ঝাড়খন্ডে বন্যার কারণে ফারাক্কার কপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামের চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকায় চিটাগং শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে এ অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

৬ ঘণ্টা আগে

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট ঘটনায় পিয়াসের বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে কোতোয়ালি মডেল থানায় নয়টি এবং সদর দক্ষিণ থানায় দুটি মামলা রয়েছে।

১ দিন আগে

মোহনপুরে ভ্যানচালককে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা

রাজশাহীর মোহনপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলমগীর মন্ডল (৪৪) নামের এক ভ্যানচালককে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের বেলগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

১ দিন আগে

কুষ্টিয়ায় কবরস্থানের উন্নয়নকাজ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

কুষ্টিয়ার খোকসা উপজেলায় কবরস্থানের উন্নয়নকাজকে নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার গোপগ্রাম ইউনিয়নের সাতপাখিয়া-বড়ইচারা কবরস্থানে মাটি ভরাটের কাজকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

১ দিন আগে