ডেস্ক, রাজনীতি ডটকম

নাটোরে নিজেদের ঘর থেকে সুফিয়া খাতুন (৪০) নামে এক গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে সুফিয়ার স্বামী ও শিশু সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার (২৭ জুন) রাত থেকে শুক্রবার (২৮ জুন) ভোরের মধ্যে কোনো এক সময় বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের হাপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা করে শিশু সন্তানকে নিয়ে তার স্বামী মো. হাসমত আলী (৪৮) পালিয়ে গেছেন।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি আরও, সুফিয়ার স্বামী আসমত আলী এলাকায় চোর হিসেবে পরিচিত। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া লেগেই থাকত। ধারণা করা হচ্ছে, এর জের ধরেই সুফিয়াকে গলা কেটে হত্যা করা হয়েছে। আর এ হত্যাকাণ্ডের পর আসমত আলী তাদের শিশু সন্তানকে নিয়ে পালিয়ে গেছেন।
ওসি বলেন, আসমত আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টাও চলছে।

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে
শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
১৯ ঘণ্টা আগে
শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১ দিন আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১ দিন আগে