রাজশাহী ব্যুরো

রাজশাহীর মোহনপুরে অবস্থিত দেশ কোল্ড স্টোরেজে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আশুলিয়া ও গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে ডাকাত দলের দুই সদস্য সাজেদুল শেখ ও রুবেলকে আটক করা হয়।
আজ বুধবার দুপুরে রাজশাহী নগরীর উপশহরে সিআইডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির পুলিশ সুপার এএএম হুমায়ুন কবীর।
তিনি জানান, গত ৭ আগস্ট রাতে মোহনপুরের দেশ কোল্ড স্টোরেজে হামলা চালিয়ে শ্রমিকদের হাত-পা বেঁধে প্রায় ৬৬ লাখ টাকার বৈদ্যুতিক যন্ত্রপাতি, তামার তার এবং নগদ সাড়ে ৩ লাখ টাকা লুট করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে সিআইডি তদন্ত শুরু করে এবং প্রযুক্তির সহায়তায় দুইজনকে গ্রেপ্তার করে ডাকাতিতে ব্যবহৃত সরঞ্জামও উদ্ধার করে। গ্রেপ্তারদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে এবং রিমান্ডে পেলে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।
ডাকাত দলের কাঠামো সম্পর্কে সিআইডির পুলিশ সুপার বলেন, সিরাজগঞ্জের বেলকুচির সাদেক ও তার ছেলে হাসান ঢাকায় থেকে এই সংঘবদ্ধ ডাকাত দল পরিচালনা করেন। তাদের নেতৃত্বে প্রায় ৫০ সদস্যের একটি দল দেশের বিভিন্ন কলকারখানা ও কোল্ড স্টোরেজে হামলা চালিয়ে বৈদ্যুতিক সামগ্রী ও তামার তার লুট করে। রাজশাহীর দেশ কোল্ড স্টোরেজে সংঘটিত ডাকাতিতে এই দলের ১৪ সদস্য অংশ নেয়। তাদের মধ্যে ৮ জন নাটোর চিনিকলের ডাকাতির সঙ্গেও জড়িত ছিল। সম্প্রতি তারা রংপুর চিনিকলে ডাকাতির প্রস্তুতিও নিচ্ছিল।
এই ডাকাত দলের অধিকাংশ সদস্যই সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। ঢাকায় শ্রমিকের ছদ্মবেশে অবস্থান করলেও তারা সারা দেশে ঘুরে ঘুরে সম্ভাব্য ডাকাতির জায়গা চিহ্নিত করে। পরে দলের প্রধান সাদেক ও হাসান স্থান নির্ধারণ করে সদস্যদের নির্দেশ দেন। প্রতিটি অভিযানে ১০ থেকে ১৫ জন অংশ নেয় এবং প্রত্যেকে ১৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক পায়।
ডাকাতির কাজে তারা সাধারণত দুটি নম্বরবিহীন পিকআপ ভ্যান ব্যবহার করে এবং একটি মোবাইল ফোন ও সিম একবার ব্যবহার করেই ফেলে দেয়। দলটির অধিকাংশ সদস্যের বিরুদ্ধেই দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান সিআইডির পুলিশ সুপার এএএম হুমায়ুন কবীর।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
২ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে