জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক পাইলটের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে অন্যের দুই জমি জোরপূর্বক দখলের চেষ্টা ও প্রশাসনকে দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন জমির সাবেক মালিক ও ক্রয় সূত্রে মালিক দাবি করা ব্যক্তিরা। সাম্প্রতিক সময়ে খালেদ মাসুদ পাইলটের অন্যায়, অত্যাচার ও হুমকিতে অতিষ্ঠ হয়েছেন বলেও জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জমির সাবেক মালিক জাহাঙ্গীর আলম বলেন, গত ১১ এপ্রিল গোদাগাড়ীর চকনারায়নপুর গ্রামের ১১ জনের সম্পতি প্রায় ২ বিঘা ধানী জমি বিক্রয় করি। এক দাগে সেখানে তাদের ১১ দশমিক ২৬৭৮ একর সম্পত্তি ছিল। সেখান থেকে আংশিক দশমিক ৬৬৯৪ একর সম্পত্তি ২০২৩ সালে নাসরিন সুলতানা নামে এক ভদ্র মহিলা ক্রয় করেন। এর কিছুদিন পর ক্রয় করা জমি ভোগ দখলের জন্য অংশ বুঝে নিতে গেলে তার আগেই ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট জোর পূর্বক জমিটি ঘিরে নেয়। জমির বর্গাচাষি দুজনকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করায়। এছাড়াও জমি নিয়ে এমন বিবাদের সমাধান করতে চাইলে তিনি মোবাইল ফোনে জাহাঙ্গীর আলমকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, রাজশাহী সিটি মেয়র, র‌্যাব ও পুলিশ দিয়ে তুলে নিয়ে আসার ভয়-ভীতি ও হুমকি দেন।

তিনি আরও বলেন, পরে তারা তাদের কেনা জমি দখলের জন্য স্থানীয় রিশিকুল ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে আবেদন করেন। গ্রাম আদালত খালেদ মাসুদ পাইলটকে বসার জন্য নোটিস পাঠালেও সেখানে তিনি হাজির হননি। এরপর খালেদ মাসুদ পাইলট আমাকে ফোন দিয়ে হুমকি দেয়, ‘ওই জমি অন্য মানুষের থেকে ক্রয় করেছি। এ জমিতে যদি কেউ আসে তাকে প্রশাসন দিয়ে ঝামেলায় ফেলবো। আমি জাতীয় দলের সাবেক ক্রিকেটার আমার কথা সবাই শুনবে। এছাড়া পুলিশ, র‌্যাব ও বিজিবি দিয়ে সব হুঙলাই দিবো।’ এই ফোন রেকর্ডের একটি কপিও আমাদের কাছে আছে। তাই অন্যায় অত্যাচার থেকে আমরা মুক্তি চাই। জমির প্রকৃত মালিক যেন জমি ফিরে পায় সেটার জন্য প্রশাসনের সহযোগিতা চাই।

জাহাঙ্গীর আলম এবং নাসরিন সুলতানার ভাই শাহনুর ইসলাম মুকুল দাবি করেন, রাজশাহীর কাঁকন হাটে খালেদ মাসুদ পাইলটের নিজস্ব খামার বাড়ি সংলগ্ন এই জমিটি তিনি অনৈতিকভাবে দখল করেছেন। এটি দখল মুক্ত করতে তার সহায়তা চাইলেও পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এ বিষয়ে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৮ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

২০ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

২০ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

২১ ঘণ্টা আগে