প্রকৌশলীর গাড়িতে পাওয়া গেল ৩৭ লাখ টাকা

নাটোর প্রতিনিধি
গাড়ির পেছনের ডালায় ছিল প্রায় ৩৭ লাখ টাকা। ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) একজন প্রকৌশলীর একটি গাড়িতে প্রায় ৩৭ লাখ টাকা পাওয়া গেছে। তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ওই প্রকৌশলী পুলিশের কাছে দাবি করেছেন, জমি বিক্রি থেকে এ টাকা পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের সদরের চলনবিল গেট এলাকায় তল্লাশির সময় ব্যক্তিগত গাড়ি থেকে ওই টাকা জব্দ করা হয়। সেখানে মোট ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, থানা-পুলিশ ও সেনাসদস্যরা রাতে যৌথভাবে নাটোর-বগুড়া মহাসড়কের যানবাহন তল্লাশি করছিলেন। রাত ২টার দিকে বগুড়া থেকে নাটোরের দিকে যাওয়ার সময় একটি ব্যক্তিগত গাড়ি থামিয়ে তল্লাশি করেন যৌথ বাহিনী। ওই গাড়ির পেছনের ডালায় বিপুল পরিমাণ টাকা ছিল।

ওই গাড়িতে ছিলেন প্রকৌশলী ছাবিউল ইসলাম। তিনি গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী। পরিচয় জানার পর টহল দল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাটি জানিয়ে তাকে গাড়িসহ সিংড়া থানায় নিয়ে যায়।

সিংড়া থানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাসদস্যদের উপস্থিতিতে পুলিশ টাকার উৎস সম্পর্কে জানতে চায়। ওই সময় ছাবিউল ইসলাম জানান, এগুলো তার জমি বিক্রির টাকা। এত টাকা ব্যাংকের মাধ্যমে না পাঠিয়ে রাতের আঁধারে গাড়িতে করে কেন নেওয়া হচ্ছে, এ বিষয়ে প্রশ্ন করলে কোনো উত্তর দিতে পারেননি তিনি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, টাকার উৎস ও ওই প্রকৌশলী সম্পর্কে বিস্তারিত জানার জন্য তাকে ও তার চালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। জব্দ তালিকা করে টাকা ও গাড়িও থানা হেফাজতে রাখা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

২ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে