রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ২৫ কেজি গাঁজা তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বুধবার (৫ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে পুঠিয়া উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গাঁজা বহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে র্যাব-৫ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন, তানোর উপজেলার হরিশপুর গ্রামের ইয়াকত আলীর ছেলে নাজমুল হক (৩৮), নগরীর রাজপাড়া থানার বশরি এলাকার মতিউর রহমানের ছেলে রুবেল হোসেন (৩০), নওগাঁর মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত কেয়ামত উল্লাহের ছেলে হাবিবুর রহমান (৪৫)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা থেকে ২৫ কেজি গাঁজা নিয়ে রাজশাহী আসছিল পিকআপটি। খবর পেয়ে পুঠিয়া বাজারে পিকআপটিতে তল্লাশি চালিয়ে ওই গাঁজা উদ্ধার করা হয়। মাদক কারবারিরা অভিনব পদ্ধতিতে সবজি ও আম পরিবহনের আড়ালে গাঁজা নিয়ে আসছিল।
র্যাব জানায় মাদক কারবারিরা এই গাঁজা সুদূর কুমিল্লা জেলার ভারতীয় সীমান্ত এলাকা নিয়ে এসে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে। তাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
১৭ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
১৮ ঘণ্টা আগে
শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
২০ ঘণ্টা আগে
শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১ দিন আগে