রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এনামুল হক (৪০) নামের এক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী। তার বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী শিশুর মা। গতকাল রোববার সকালে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এনামুল হকের বাড়ি রাজশাহীর কাটাখালী থানার কাপাশিয়া তালুকদারপাড়া গ্রামে। তবে তিনি রাজশাহী নগরের বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর বৌ বাজার হাদির মোড় এলাকায় ভাড়া থাকেন। ভুক্তভোগী শিশুর পরিবারও একই এলাকার ভাড়াটিয়া। তাদের গ্রামের বাড়ি দিনাজপুর।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক হাসান জানান, শনিবার বিকেলে বাড়িতেই একাই ছিল ওই শিশু। এ সময় এনামুল হক তাকে ধর্ষণের চেষ্টা করেন। তখন শিশুর চিৎকারে লোকজন এসে তাকে ধরে ফেলেন। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।
ওসি জানান, এ ব্যাপারে রাতেই শিশুর মা বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা করেছেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
২ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৩ দিন আগে