রাজশাহীর পুকুর-জলাশয় সংরক্ষণের দাবিতে 'জলাধার বন্ধন'

রাজশাহী ব্যুরো
আপডেট : ১১ জুন ২০২৪, ১৭: ১১

রাজশাহীতে ভরাট হয়ে যাওয়া রোধে অবশিষ্ট পুকুর ও জলাশয়গুলো সংরক্ষণের দাবিতে জলাধার বন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় মহানগরীর সোনাদীঘি প্রাঙ্গনে এই কর্মসূচি পালন করা হয়।

উন্নয়ন গবেষণাধর্মী যুব সংগঠন ইয়ুথ অ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস, মহানগর সবুজ সংহতি, পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদ, বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও বারসিক যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচি চলাকালে সমাবেশে বক্তারা বলেন, পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় একটি শহরের মোট ভূমির ১০ থেকে ১২ শতাংশ এলাকা জলাশয় ও ১৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু আশঙ্কাজনক হারে রাজশাহীর প্রায় সব জলাশয়ই ভরাট হয়ে গেছে। বিপরীতে গড়ে উঠেছে কংক্রিটের ভবন। গত ৫৯ বছরে রাজশাহীর জলাশয়ের প্রায় ৯৭ দশমিক ১৬ শতাংশ দখল ও ভরাট হয়েছে। ৯৩ বর্গকিলোমিটার আয়তনের এই রাজশাহী শহরে ২ দশমিক ৮৪ শতাংশ জলাভূমি অবশিষ্ট রয়েছে এখন। তাই অবশিষ্ট পুকুর ও জলাশয়গুলো রক্ষা না করা গেলে পরিবেশ চরম হুমকির মুখে পড়বে। সকল প্রাণের জন্য অভিঘাত সহনশীল, নিরাপদ ও বাসযোগ্য মহানগরী তৈরিতে রাজশাহীর সকল পুুকুর, জলাশয়, জলধার সংরক্ষণ জরুরি।

জলাধার বন্ধন কর্মসূচি শেষে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের কাছে অবশিষ্ট পুুকুর, জলাশয়, জলধারগুলো সংরক্ষণসহ ৯ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’র সাধারণ সম্পাদক ও বরেন্দ্র ইয়ুথ ফোরাম’র যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় 'জলাধার বন্ধন' কর্মসূচিতে ইয়ুথ অ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’র সভাপতি শামীউল আলীম শাওন, পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদের আহবায়ক মাহবুব টুংকু, সেভ দি ন্যাচার অ্যান্ড লাইফ এর চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বলেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী যুব পরিষদের সভাপতি উপেন রবিদাস, ছাত্র ফেডারেশন মহানগরের সাধারণ সম্পাদক নাদিম সিনাসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১৬ ঘণ্টা আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১৮ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ বাকি ৫ বাংলাদেশির মরদেহ দেশে, স্বজনদের কাছে হস্তান্তর

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

২০ ঘণ্টা আগে

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১ দিন আগে