বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

রাজশাহী ব্যুরো

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করে আন্দোলন করছে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। শনিবার (২২ নভেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজার এলাকায় তারা রেললাইন অবরোধ শুরু করেন। পরে সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীরা প্রতিবাদের অংশ হিসেবে রেললাইনে আগুন ধরিয়ে দেন। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আন্দোলন অব্যাহত ছিল।

এসময় শিক্ষার্থীরা ‘সবাই পায় ছয়মাস, আমরা কেন দুইমাস?’, ‘বৈষম্য বিরোধী বাংলায়, স্বৈরাচারের ঠাঁই নাই’, ‘৪৭ মারা রোডম্যাপ—বাতিল করতে হবে’, ‘সময় চাই, যৌক্তিক সময় চাই’সহ নানা স্লোগান দেন।

এগ্রোনোমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী আনিকা আক্তার বলেন, “প্রিলিমিনারির পর লিখিত পরীক্ষার জন্য মাত্র দুই মাস সময় দেওয়া হয়েছে—এটা অযৌক্তিক। আমরা যৌক্তিক সময়ের দাবি জানাচ্ছি।”

শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহবুব আলম বলেন, “১১০০ নম্বরের লিখিত পরীক্ষার জন্য দুই মাস কোনোভাবেই যথেষ্ট নয়। পিএসসি দীর্ঘদিন ধরে আমাদের দাবিকে গুরুত্ব দিচ্ছে না। রুটিন দুই মাস আগে প্রকাশ করার কথা থাকলেও এবার এক মাস আগে প্রকাশ করেছে। অর্থাৎ পিএসসি নিজেই তার রোডম্যাপ লঙ্ঘন করেছে।”

তিনি আরও বলেন, “৪৬তম বিসিএসকে সময় দিতে আমাদের প্রিলিমিনারি পরপর তিনবার পিছিয়েছিল, এখন লিখিত পরীক্ষায় বৈষম্য করা হচ্ছে।”

শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, “সিলেবাস শেষ করে সমান প্রতিযোগিতার সুযোগ চাই। দাবি আদায় না হলে আন্দোলন চলবে।”

এদিকে, রেলপথ অবরোধের কারণে রাজশাহী রেল স্টেশনে দুইটি এবং হরিয়ান স্টেশনে আরও দুইটি ট্রেন আটকা পড়ে আছে বলে জানা গেছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

১ দিন আগে

ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও

২ দিন আগে

সীতাকুণ্ডের জাহাজে মিলল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড

পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির

২ দিন আগে

শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ প্রাণহানি: ৩ তদন্ত কমিটি, মামলা হয়নি ২৪ ঘণ্টাতেও

এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।

২ দিন আগে