রাজশাহী ব্যুরো

প্রাইভেট গাড়িচালক পেশার আড়ালে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী স্থান থেকে অস্ত্র-গুলি সংগ্রহ করে তা রাজশাহী ও পাবনার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসা আব্দুর রশিদ ব্যাপারী (৩৬) নামে এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
বুধবার দিনগত ভোর সাড়ে ৪টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর নাপিতপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০টি দেশীয় ওয়ান শুটারগানসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুর রশিদ পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী এলাকার আইনুল ব্যাপারীর ছেলে। তিনি অস্ত্র বিক্রির পাশাপাশি তা প্রদর্শনের মাধ্যমে এলাকায় আধিপত্য বিস্তার করে মাদক ব্যবসা চলাতেন বলে জানিয়েছে র্যাব।
বুধবার সকালে র্যাব-৫ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বাঘা উপজেলার আলাইপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রশিদ ব্যাপারী নামে এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে। পরে ওই বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বড় টিনের বাক্সের ভেতর কসটেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় ১০টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। এছাড়া, একটি মোবাইল ফোন ও দুইটি সিম কার্ডও উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আব্দুর রশিদ ব্যাপারী জানায়, তিনি প্রাইভেট গাড়িচালক পেশার আড়ালে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে অস্ত্র-গুলি সংগ্রহ করে রাজশাহীসহ নিজ এলাকার অজ্ঞাত অস্ত্র ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছেন। এছাড়াও অস্ত্র প্রদর্শনের মাধ্যমে এলাকায় আধিপত্য বিস্তার করে মাদক ব্যবসা চালান।
র্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাম্প্রতিককালে উত্তরবঙ্গে এটিই অবৈধ অস্ত্রের সবচেয়ে বড় চালান। গ্রেপ্তার আব্দুর রশিদ ব্যাপারীর বিরুদ্ধে অস্ত্র আইনে বাঘা থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
১৬ ঘণ্টা আগে
ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
১৭ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
১৯ ঘণ্টা আগে
শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
২১ ঘণ্টা আগে