সাড়ে ৬ কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো
আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১৮: ১১

রাজশাহীর গোদাগাড়ীতে সাড়ে ৬ কেজি হেরোইন ও নগদ ১৩ লাখ টাকাসহ শীর্ষ মাদক মাদক কারবারি তারেক হোসেনকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার তিরিন্দা ভাজানপুর এলাকা থেকে সেনাবাহিনীর সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা অফিস অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার তারেক হোসেন গোদাগাড়ী উপজেলার মাদারপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে।

মঙ্গলবার দুপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহী কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক গোলাম আযম এসব তথ্য জানান।

তিনি বলেন, হিরোইন ব্যবসায় রাজশাহী অঞ্চলের গডফাদার ছিলেন তারেক হোসেন। তাকে ধরতে নজরদারি করে আসছিল রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়। তারই ফলশ্রুতিতে মঙ্গলবার সকাল ৮টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনা সদস্যদের সমন্বয়ে একটি দল গোদাগাড়ীর মাদারপুর গ্রামে অভিযান চালায়। এসময় ১৩ লাখ টাকাসহ নিজ বাড়ি থেকে তারেককে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে তিরিন্দা ভাজানপুর গ্রামে গরুর খামারে অভিযান চালিয়ে গমের ও ভুট্টার বস্তার আড়ালে লুকানো সাড়ে ৬ কেজি হেরোইন উদ্ধার করে।

তিনি আরো বলেন, এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভাষ্য, রাজশাহী অঞ্চলে আটক হওয়া এযাবতকালের সববৃহৎ হেরোইনের চালান এটি। চক্রের অন্যান্য সদস্যরাও রয়েছে নজরদারিতে।

সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাসুদ হোসেনসহ রাজশাহী বিভাগীয় অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মিঠামইনে সাবেক ভাইস চেয়ারম্যানসহ ৩ আ.লীগ নেতা গ্ৰেপ্তার

গ্ৰেপ্তার বাকি দুজন হলেন— ঢাকী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুকনুজ্জামান (সামান) এবং মিঠামইন সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সেনা সদস্য নবী হোসেন।

১৯ ঘণ্টা আগে

বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্যে চবি উপ-উপাচার্যের পদত্যাগ দাবি

চবি উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে সংহতি জানিয়েছে শাখা ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ধ্রুব বড়ুয়া, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জশদ জাকির, প্রচার সম্পাদক মুশরেফুল হক রাকিব, সদস্য ও অতীশ দীপংকর হল সংসদের ভিপি রিপুল চাকমা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ শাহরিয়ার, সমাজতা

২ দিন আগে

রাজশাহী সদর আসনে বিএনপির মনোনয়ন তুললেন মিনু

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ সোমবার দুপুরে আঞ্চলিক নির্বাচন অফিস থেকে মিনুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

২ দিন আগে

বরিশালে ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ বিএনপি নেত্রীর

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বলেন, মহানগর বিএনপির নেতা আফরোজা নাসরিন থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

২ দিন আগে