বাগেরহাটে গলায় ফাঁস দিয়ে দম্পতির আত্মহত্যা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আত্মহত্যার প্রতীকী ছবি

বাগেরহাটে গলায় ফাঁস দিয়ে এক দম্পতি আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার ভোরে বাগেরহাট সদর উপজেলার চিতলী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চিতলী এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে আবু দাউদ শেখ (৪৯) ও তার স্ত্রী তোহেলি সুলতানা লাকি (৪৫)। তাদের দুটি সন্তান রয়েছে। নিহত আবু দাউদ শেখ স্থানীয় বাজারে ইট বালির ব্যবসা করতেন। নিহত দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে জান্নাতুল ফেরদৌস লামিয়া একাদশ শ্রেণিতে এবং ছেলে মো. আল কাইয়ুম সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

মেয়ে জান্নাতুল ফেরদৌস লামিয়া জানান, তার মা-বাবার মধ্যে কোনো কলহ ছিল না। গত রাত ৩টা পর্যন্ত মা-বাবা ও ভাইসহ একই রুমে গল্প করেছেন তিনি। এরপর তার সবাই নিজ নিজ রুমে ঘুমাতে যা চলে যান।

নিহতদের ছেলে আল কাইয়ুম সিয়াম জানায়, সকালে ঘুম থেকে উঠে তার বাবা-মায়ের রুমের সামনে গিয়ে তাদের দেখতে পান। এরপর তার বাবা-মা আবার ঘুমাতে যায়। কিছু সময় পর বাসার ছাদে কাজ করা মিস্ত্রিরা এসে কলিং বেল চাপতে থাকে। সে মনে করেছিল তার বাবা-মা উঠে মিস্ত্রিদের দরজা খুলে দেবে। কিন্তু দরজা না খোলায় সে তার মা-বাবার দরজায় এসে ধাক্কা দেয়। অনেকক্ষণ ডাকাডাকির পর দরজা না খোলায় পাশের জানালার ফাঁক দিয়ে তার বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তার মায়ের গলায় ফাঁস লাগানো চিহ্নসহ মৃতদেহ এবং বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে এলাকাবাসী এসে তার বাবাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, স্বামী-স্ত্রীর মৃত্যুর সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে তারা মরদেহ উদ্ধার করেছেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১৭ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ বাকি ৫ বাংলাদেশির মরদেহ দেশে, স্বজনদের কাছে হস্তান্তর

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

১৮ ঘণ্টা আগে

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১ দিন আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১ দিন আগে