রাজশাহী ব্যুরো

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর ৪টার দিকে উপজেলার রাজাবাড়ী চেকপোস্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন, হোসেনীগঞ্জ বলিয়া এলাকার মৃত আব্দুল মাসুদের ছেলে জাফর ইকবাল (৪৫), ঠাকুরযৌবন পাড়ার মুনির স্ত্রী সুন্দরী ( ৬০), একই এলাকার আদরী (৩৫)। তাদের সবার বাড়ি গোদাগাড়ী উপজেলায়।
এদিকে, আহতরা হলেন, সুমি রানী (৪০), সুভেন (৪২) ও ওয়াসিম (৩৫)।
গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোর ৪ টার দিকে অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে যাচ্ছিল। পথে রাজাবাড়ী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ঘটনার পর আহত ও নিহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে নেয়া হয়েছে।
ওসি আরো বলেন, ঘাতক চালক ট্রাক নিয়ে পালিয়েছে। তবে শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হবে।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
২ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৩ দিন আগে