ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রীর ভাই-চাচাকে মারধর, গ্রেপ্তার ৫

রাজশাহী ব্যুরো

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রীর চাচা ও ভাইকে মারধর ও হত্যাচেষ্টা মামলায় ৫ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার টাঙ্গন পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- উপজেলার টাঙ্গন পূর্বপাড়া এলাকার মো. ঈশার ছেলে মো. নাহিদ (২০), মো. আজিমের ছেলে মো. জয় (২১), মো. মিজানের ছেলে মো. মারুফ (২১), পলাশের ছেলে রাকেশ (২০) এবং মো. হাইদুলের ছেলে মাহি (২০)।

র‌্যাব সূত্র জানা যায়, গত প্রায় ৫ মাস আগে একই এলাকার ভুক্তভোগী দুই স্কুল ছাত্রী প্রাইভেট পড়ে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে গ্রেপ্তার আসামিরা বিভিন্ন অশ্লীল কথা ও অঙ্গভঙ্গির মাধ্যমে ইভটিজিং করে। পরবর্তীতে আসামিদের ইভটিজিং করতে নিষেধ করলে ভুক্তভোগীর চাচাকে মারধর শুরু করে তারা। এসময় এক ভুক্তভোগীর বাবা আসামিদের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তাকেও মারপিটের হুমকি দেয়া হয়।

ওই ঘটনার জেরে ভুক্তভোগীর এক ভাই গত মঙ্গলবার (৯ জুলাই) বিকালে চারঘাটের ইউসূফপুর কৃষি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখতে গেলে গ্রেপ্তার আসামিরাসহ অন্তত ২০-২৫ জন লোহার রড, জিআই পাইপ, চেইন এবং বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত ও জখম করে। পরে দ্রুত তাকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এই ঘটনায় রাতেই ভুক্তভোগীর বাবা বাদী হয়ে চারঘাট থানায় শ্লীলতাহানি ও হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব সদস্যরাও এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে। মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যে বুধবার ভোরে ওই এলাকায় অভিযান চালিয়ে এই ৫ আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তার আসামিদের চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম সিদ্দিকুর রহমান বলেন, ‘দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১৬ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ বাকি ৫ বাংলাদেশির মরদেহ দেশে, স্বজনদের কাছে হস্তান্তর

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

১৮ ঘণ্টা আগে

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১ দিন আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১ দিন আগে