দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৬

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দিনাজপুর সদর উপজেলায় যাত্রীবাহী কোচ নাবিল পরিবহন ও আম বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত হয়েছেন ৬ জন।এ ঘটনায় আহত হয়েছে আরও ২৪ যাত্রী।

শুক্রবার (৫ জুলাই) সকাল ৬টার দিকে সদর উপজেলার পাঁচবাড়ী বাজার চকরামপুর (দইসই) এলাকার আরিয়ান পেট্রোল পাম্পের ১শ গজ পশ্চিমে দিনাজপুর হতে ফুলবাড়গামী মহাসড়কে দূর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকের ড্রাইভার বাসিন্দা হাসু (৪০) ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলার মিত্রমাটি এলাকার বাসিন্দা। তবে বাকি ৫ জনের পরিচয় রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

দিনাজপুর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ হোসেন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি বাস ও দিনাজপুর থেকে ফুলবাড়ীর দিকে যাওয়া আমবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক ও নাবিল পরিবহনের বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত ২৮ জনের মধ্যে গুরুতর আহত এক শিশুসহ ৩ জন ও পরে আরও একজনসহ মোট চারজন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ হোসেন বলেন, ট্রাকের সাথে নাবিল পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষের ট্রাকচালক ও বাসের হেলপারসহ ঘটনার কিছুসময়ের মধ্যে ৫ জন ও পরে আরও একজনসহ মোট ৬ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হন ২৪ জন।

তিনি আরও বলেন, হতাহতদের বিস্তারিত নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। রেকারের মাধ্যমে রাস্তা থেকে বাসটিকে পুলিশ লাইনে নেওয়া হয়েছে এবং ট্রাকটিকে আরিয়ান পেট্রোল পাম্পের পাশে রাখা হয়েছে। বর্তমানে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১৭ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ বাকি ৫ বাংলাদেশির মরদেহ দেশে, স্বজনদের কাছে হস্তান্তর

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

১৮ ঘণ্টা আগে

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১ দিন আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১ দিন আগে