সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

রাজশাহী ব্যুরো

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমসহ অজ্ঞাত আরও ৪০-৫০ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা হয়েছে। এর মধ্যে এজাহারে ৩৯ জনের নাম উল্লেখ করা আছে। আজ রোববার বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বাক্কার সিদ্দিক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মুখলেছুর রহমান মুকুল (৫৫) নামের এক ব্যক্তি বাদী হয়ে শনিবার দিবাগত মধ্যরাতে মামলাটি দায়ের করেছেন। মুখলেছুর রহমানের বাড়ি বাঘা উপজেলার বাজুবাঘা নতুনপাড়া গ্রামে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৩ আগস্ট রাত ১০টার দিকে আসামি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আড়ানী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, শাহরিয়ারের ব্যক্তিগত সহকারী সিরাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রোকনুজ্জামান রিন্টুসহ ৩৯ জন আসামি বাদী মুখলেছুর রহমানের পথরোধ করে মাথায় পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় বাদী চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা তাঁর নিকট থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ওই সময় মুখলেছুরকে ভয় দেখানো হয় যে, এ ঘটনা কাউকে বললে তাকে প্রাণে মেরে ফেলা হবে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বাক্কার সিদ্দিক বলেন, মামলার আসামিরা বর্তমানে আত্মগোপনে রয়েছেন। একজন উপপরিদর্শককে (এসআই) মামলা তদন্তের জন্য দেওয়া হয়েছে। তিনি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৯ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

২০ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

২১ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১ দিন আগে