রাজশাহী ব্যুরো

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বাঘা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় তার সঙ্গে আরও ৩৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া, মামলায় ৪০-৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
রোববার (২৫ আগস্ট) দুপুরে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, ৫৫ বছর বয়সী মুখলেছুর রহমান মুকুল নামে এক ব্যক্তি এই মামলা দায়ের করেন। শনিবার (২৪ আগস্ট) মধ্যরাতে মামলাটি রেকর্ড করা হয়।
বাদী মুখলেছুর রহমানের বাড়ি বাঘা উপজেলার বাজুবাঘা নতুনপাড়া গ্রামে। মামলার সব আসামিই বর্তমানে পলাতক। তাদের গ্রেফতারের জন্য শিগগিরই অভিযান শুরু হবে বলে পুলিশ জানিয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ৩ আগস্ট আসামিরা অস্ত্রসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান করছিলেন। ওই সময় মুখলেছুর রহমান ওই পথ দিয়ে যাওয়ার সময় তাদের দ্বারা বাধাপ্রাপ্ত হন। এরপর আসামিদের মধ্যে সিরাজুল ইসলাম, শাহীনুর রহমান পিন্টু এবং জাহিদ নামের তিনজন তার মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে হুমকি দেন।
তারা বলেন, মুখলেছুর রহমান চলমান বৈষম্যবিরোধী আন্দোলনে থাকা ছাত্রদের সহায়তা করছেন। তাদের দাবি অনুযায়ী, মুখলেছুর রহমানকে এই অভিযোগ থেকে মুক্তি পেতে হলে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে। মুখলেছুর তাদের চাঁদা দিতে অস্বীকার করলে, তারা তার পকেটে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন এবং ঘটনাটি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৯ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
২০ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
২১ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১ দিন আগে