রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ১০ হাজার টাকার জাল নোটসহ কাজী খালেকুর জামান বাঁধন (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় নগরীর বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ রবিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জামিরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তার কাজী খালেকুর জামান বাঁধন লালমনিরহাট জেলার আদিতামারী থানার বারঘড়িয়া মহিষখোচা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
জানা যায়, মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান রোধ নগরীতে কর্মরত ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার জাল টাকাসহ কাজী খালেকুর জামান বাঁধনকে আটক করে তারা। পরে আরএমপি'র বোয়ালিয়া থানায় কাজী খালেকুর জামান বাঁধনের নামে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
১৭ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
১৯ ঘণ্টা আগে
শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
২০ ঘণ্টা আগে
শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১ দিন আগে