রাজশাহী ব্যুরো

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার দড়িখরবোনা-কাঁদিরগঞ্জ এলাকায় অবস্থিত ‘ডক্টর ইংলিশ’ নামের কোচিং সেন্টারে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক তিনজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) রাতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানায় পুলিশ বাদী হয়ে অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেছে।
গ্রেপ্তার আসামিরা হলেন— কাদিরগঞ্জ এলাকার মো. শফিউল আলম লাট্টুর ছেলে মোন্তাসেরুল আলম অনিন্দ্য (৩৩), একই এলাকার খলিলুর রহমানের ছেলে মো. ফয়সাল (৩৫) ও দড়িখরবোনা এলাকার মৃত শামীমের ছেলে মো. রবিন (২৫)।
গ্রেপ্তার তিনজনের মধ্যে অনিন্দ্য ‘ডক্টর ইংলিশ’ নামের ওই কোচিং সেন্টারের মালিক। তিনি রাজশাহীর সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। ওই কোচিং সেন্টারটি যে জায়গায় অবস্থিত সেটি লিটনদের পৈতৃক বাড়ি।
এদিকে ২০১৬ সালের এপ্রিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা ও একই বছরের জুলাইয়ে গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় ‘সন্দেহভাজন’ জঙ্গি হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন অনিন্দ্য। সে সময় আলোচিত এ দুটি ঘটনায় গোয়েন্দারা অনিন্দ্যের সম্পৃক্ততা পেয়েছিলেন।
আরএমপির মুখপাত্র গাজিউর রহমান জানান, সেনাবাহিনীর অভিযানে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন প্রস্তুত করছে পুলিশ। রোববার (১৭ আগস্ট) তাদের আদালতে উপস্থাপন করে রিমান্ড চাওয়া হবে।
এর আগে শনিবার অভিযানে বিস্ফোরক, অস্ত্র ও মাদকদ্রব্যসহ আটকের পর তাদের পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
২ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে