ব্যাংকের সিন্দুক ভেঙে ২৯ লাখ টাকা চুরি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বগুড়ায় আইএফআইসি ব্যাংকের একটি উপশাখায় চুরির ঘটনা ঘটেছে। ব্যাংকের সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা নিয়ে গেছে চোর। বুধবার (১২ জুন) রাতে কোনো এক সময় বগুড়া শহরতলির মাটিডালি বিমান মোড়ের উপশাখায় চুরির ঘটনা ঘটায়।

ওই শাখার ম্যানেজার ফাহমিদা ফিরোজ জানান, বুধবার ব্যাংককিং কার্যক্রম শেষ করে সিন্দুকে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা রেখে যায়। আজ বৃহস্পতিবার সকালে ব্যাংকে এসে সিন্দুক ভাঙা দেখে চুরির বিষয়টি নজরে আসে।

মাটিডালি বিমান মোড়ে একটি ভবনের দোতলায় আইএফআইসি ব্যাংকের শাখার কার্যক্রম চলে। বুধবার রাতের যে কোনো সময় চোরের দল ছাদের সিঁড়ি ঘরের তালা ভেঙে ভবনে প্রবেশ করে। এর পর দরজার তালা ভেঙে ব্যাংকের ভেতরে যায়। ব্যাংকে রাখা সিন্দুক ভেঙে সমুদয় টাকা নিয়ে আবারও সিঁড়ি ঘর দিয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শন করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার বলেন, চুরির ঘটনায় জড়িতদের শনাক্তের কাজ শুরু করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের উপশাখায় নিরাপত্তার কোনো ব্যবস্থাই তারা করেননি। জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষকে এপর্যন্ত ছয় বার তাগিদ দেওয়া হয়েছে নিজস্ব নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য। কিন্তু কোনো ব্যাংক কর্তৃপক্ষের তেমন কোনো পদক্ষেপ নাই।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১৬ ঘণ্টা আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১৮ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ বাকি ৫ বাংলাদেশির মরদেহ দেশে, স্বজনদের কাছে হস্তান্তর

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

১৯ ঘণ্টা আগে

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১ দিন আগে