চট্টগ্রাম প্রতিনিধি

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার শুরু থেকেই রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১৭ জুলাই) সকালে চট্টগ্রামের পতেঙ্গার মাইঝপাড়া মাহমুদুন নবী চৌধুরী স্কুলসংলগ্ন এলাকা ও হাদীপাড়ায় ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, এখন পর্যন্ত দুর্গত মানুষের মধ্যে শুকনো খাবার, ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রায় ৪০ হাজার মানুষের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে।
তিনি জানান, ত্রাণ বিতরণের পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। কৃষকদের মধ্যে সার, বীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে পুনর্বাসন কার্যক্রম শুরু হবে।
বন্যা-পরবর্তী সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রীর পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। কোনো সংক্রমণ বা রোগ দেখা দিলে দ্রুত তা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, পুনর্বাসন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সরকারের সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণ শেষে অর্থমন্ত্রী চন্দনাইশ, দোহাজারী ও সাতকানিয়ার বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে রওনা হন।

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাদকসেবনে প্রতিবাদ করার জেরে মো. ফারুক ওরফে শহীদ (৫০) নামে এক বিএনপি নেতা ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত দুই তরুণকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
১ দিন আগে
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় কনফিডেন্স সল্ট লিমিটেডের কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার।
১ দিন আগে
গতকাল বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে সাড়ে ৩টার দিকে নেত্রকোনা কেন্দ্রীয় শহিদ মিনার মোড়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার।
১ দিন আগে