নড়াইল প্রতিনিধি

অনুকূল আবহাওয়া আর যথাযথ পরিচর্যায় চলতি মৌসুমে নড়াইলে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে ফসল ঘরে উঠতে না উঠতেই ধানের বাজারদরে চরম হতাশা নেমে এসেছে স্থানীয় চাষিদের মনে। গত সপ্তাহের ব্যবধানে বাজারে মণপ্রতি ধানের দাম কমেছে ৪০ থেকে ১০০ টাকা পর্যন্ত।
কৃষকদের অভিযোগ— ডিজেল, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের চড়া মূল্যের কারণে এবার উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। কিন্তু সেই তুলনায় বাজারে ধানের সঠিক মূল্য মিলছে না। ফলে ধারদেনা ও ঋণ শোধ করে লাভের মুখ দেখা নিয়ে শঙ্কায় পড়েছেন জেলার হাজার হাজার প্রান্তিক কৃষক।
নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় মোট ৫০ হাজার ২৯৭ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। যেখানে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৬২৩ মেট্রিক টন। জেলায় ইতোমধ্যে প্রায় ৯০ শতাংশ জমির ধান কাটা সম্পন্ন হয়েছে।
গতকাল সোমবার নড়াইল জেলার অন্যতম বৃহৎ ধানের পাইকারি মোকাম সদর উপজেলার তুলারামপুর ও মাইজপাড়া হাটে সরেজমিন দেখা যায়, চাষিরা ভ্যান, ট্রলি ও গরুর গাড়িতে করে তাদের উৎপাদিত ধান হাটে নিয়ে আসছেন। বাজারে ধানের প্রচুর আমদানি থাকলেও ক্রেতা-বিক্রেতাদের চোখে-মুখে ছিল হতাশার ছাপ।
বাজারে ধান বিক্রি করতে আসা কৃষক ও ব্যাপারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাটে মোটা জাতের বোরো ধানের মধ্যে হাইব্রিড হীরা, ব্রি-ধান-৭৪, রড মিনিকেট; মাঝারি জাতের মধ্যে সুবর্ণালতা, ছক্কা, এসএল ৮ এইচ এবং সরু জাতের মধ্যে ব্রি-ধান-৫০, ৮৯ ও তেজগোল্ড প্রচুর পরিমাণে উঠেছে। বর্তমানে বাজারে মোটা ধান প্রতি মণ ১ হাজার ১৫০ টাকা এবং চিকন বা সরু ধান ১ হাজার ১৭০ থেকে ১ হাজার ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ গত সপ্তাহেই এসব ধান প্রতি মণে আরও প্রায় ১০০ টাকা বেশি দরে বিক্রি হয়েছিল।
বাজারের এই নিম্নমুখী প্রবণতায় ক্ষোভ প্রকাশ করে সদর উপজেলার মূলিয়া ইউনিয়নের সীতারামপুর গ্রামের কৃষক গণেশ বিশ্বাস বলেন, ‘এবার বোরো আবাদ করতে গিয়ে আমাদের জ্বালানি তেল, সার, শ্রমিক ও কীটনাশকসহ সবকিছুর পেছনে অতিরিক্ত খরচ গুনতে হয়েছে। খরচ জোগাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে। কিন্তু বাজারে ধানের দাম সেই অনুপাতে বাড়েনি, উল্টো কমে গেছে।’
একই গ্রামের কৃষক পাগল বিশ্বাস ও রসময় বিশ্বাস আক্ষেপ করে বলেন, ‘ধারদেনা করার পাশাপাশি বিভিন্ন সমিতি থেকে চড়া সুদে ঋণ নিয়ে জমিতে ধানের আবাদ করেছিলাম। ফলন ভালো হওয়ায় ভেবেছিলাম ঋণ শোধ করে কিছু টাকা ঘরে তুলতে পারব। কিন্তু এখন বাজারে যে দাম, তাতে লোকসান ঠেকানোই দায় হয়ে পড়েছে।’
কৃষকদের সংকটের পেছনে সাম্প্রতিক আবহাওয়া ও শ্রমিকের বাড়তি খরচকেও দায়ী করছেন অনেকে। লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কৃষক দাউদ মোল্যা জানান, পাকা ধান ঘরে তোলার আগমুহূর্তে আকস্মিক বর্ষায় ফসলের বেশ ক্ষতি হয়েছে। অনেক জমির ধান কাদা-পানিতে তলিয়ে যাওয়ায় ট্রলি বা গাড়িতে করে ধান আনা সম্ভব হয়নি। বাধ্য হয়ে বাড়তি মজুরিতে অতিরিক্ত শ্রমিক (জোন) নিতে হয়েছে, যার ফলে উৎপাদন খরচ আরও বেড়ে গেছে।
একই সংকটের কথা জানান কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের নিম্নবিত্ত চাষি ফুল মিয়া শেখ। তিনি বলেন, ‘ডিজেলের দাম ও শ্রমিকের মজুরি বাড়ায় আমরা চরম বিপাকে পড়েছি। মাঠের সব ধান এখনো কাটাও শেষ হয়নি, এর মধ্যেই শুনছি হাটে ধানের দাম কম। আমাদের মতো কৃষকদের এবার বড় ধরনের লোকসান গুনতে হবে।’
এ প্রসঙ্গে তুলারামপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. জিল্লুর রহমান বিশ্বাস বলেন, ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে। চাষিদের উৎপাদিত ফসলের উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যায্যমূল্য নিশ্চিত করা জরুরি। তা না হলে দেশের এই মূল চালিকাশক্তির ভাগ্যোন্নয়ন সম্ভব নয়, যা সামগ্রিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।’
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, ‘কৃষকদের বোরো চাষের উৎপাদন খরচের সঙ্গে সংগতিপূর্ণ বাজারদর নিশ্চিত করা অত্যন্ত জরুরি।’ কৃষকদের এই লোকসান ও উৎপাদন খরচ কমিয়ে আনতে কৃষি যান্ত্রিকীকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এই কর্মকর্তা। তিনি জানান, আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বাড়াতে এবং কৃষকদের এ বিষয়ে উদ্বুদ্ধ করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠপর্যায়ে তৎপর রয়েছে।

হামলায় গুরুতর আহত ওই নেতার নাম মো. আবতাহি হোসেন তাহি (২০)। তিনি মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ফেনী সদর উপজেলার রামপুর এলাকার নাসির উদ্দীনের ছেলে। হামলায় তাকে বাঁচাতে গিয়ে মো. জাবেদ (২৩) নামের পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী এলাকার আরেক যুবক আহত হয়েছেন।
৮ ঘণ্টা আগে
নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এম আর ইসলাম স্বাধীন। তিনি বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি। গতকাল সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
৮ ঘণ্টা আগে
শাহিন আলম কুমিল্লা সেনানিবাসের ২ সিগন্যাল ব্যাটালিয়নের সৈনিক ছিলেন। চাকরির খুব অল্প সময়ের মধ্যে সেনাবাহিনী থেকে অবসর নিয়ে নিজ এলাকা কুমিল্লার বুড়িচংয়ের গোবিন্দপুরে গড়ে তোলেন গরুর বড় একটি খামার। দোকান দেন গোবিন্দপুর এলাকার বাজারে। তার দোকান ও ফার্মের নাম ‘মেসার্স সুমাইয়া এগ্রো’। দেশ ছাড়ার পর
১১ ঘণ্টা আগে
আকস্মিক পাহাড়ি ঢল ও গত দুই দিনের টানা বর্ষণে কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের বিস্তীর্ণ এলাকার ধানের জমি এবং গ্রামীণ সড়কগুলো ফের পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে মিঠামইন ও অষ্টগ্রামের বিভিন্ন হাওরে এখনও প্রায় ৫০ একর জমি সম্পূর্ণ পানির নিচে রয়েছে, যার সিংহভাগই বর্গা চাষিদের।
১১ ঘণ্টা আগে