প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পাওয়া দুটি পরিত্যক্ত ব্যাগে ‘বোমাসদৃশ’ বস্তু ঘিরে শনিবার আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে দুটি স্থানেই কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে উদ্ধার হওয়া ব্যাগে পাওয়া গেছে জর্দার কৌটা ও পান। আর ফার্মগেটে পাওয়া বস্তাতেও কোনো বিস্ফোরক মেলেনি।
ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে সন্দেহজনক একটি ব্যাগ পড়ে থাকার খবর পেয়ে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে যায়।
প্রাথমিকভাবে ব্যাগটি এক্স-রে পরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়। এতে ভেতরে কৌটাসদৃশ একটি বস্তুর ছবি দেখা যায়। পরে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে বস্তুটি নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হয়।
এরপর ব্যাগটি খুলে দেখা যায়, এর ভেতরে ছিল জর্দার একটি কৌটা ও পান। ব্যাগটিতে কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি বলে জানিয়েছে ডিএমপি।
এদিকে তেজগাঁও থানাধীন ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পরিত্যক্ত একটি বস্তাকে ঘিরেও একই ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিটিটিসির বোম্ব ডিসপোজাল টিম, ডিএমপির সংশ্লিষ্ট থানা পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এ সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
পরে নিরাপত্তা নিশ্চিত করে হ্যান্ড এন্ট্রির মাধ্যমে বস্তাটি পরীক্ষা করা হয়। পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, ফার্মগেটে উদ্ধার হওয়া বস্তার ভেতরেও কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু ছিল না।

খুলনা থেকে একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। রাত ১০টার দিকে দিঘলিয়া উপজেলার আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারী ও শিশুকন্যার মৃত্যু হয়।
১১ ঘণ্টা আগে
এ সময় মার্কিন প্রতিনিধিদলের কাছে রোহিঙ্গারা দ্রুত নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা জানান। তারা মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানিয়েছেন।
১ দিন আগে
পিইডিপি-৪ প্রকল্পের আওতায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ, প্রধান শিক্ষকের কক্ষ নির্মাণ এবং বিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণের কাজ করা হচ্ছে। বরাদ্দের অর্থ ফেরত চলে যাওয়ায় এসব নির্মাণকাজ নিয়ে বিপাকে পড়েছে সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়গুলো।
১ দিন আগে
রাজধানীর আশুলিয়ার চারাবাগ এলাকায় একটি চায়ের দোকানের সামনে থেকে একটি বোমা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল। একটি প্রেশার কুকারের ভেতরে বোমাটি তৈরি করা হয়েছিল। পরে সেটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়।
১ দিন আগে