খুলনায় সড়ক দুর্ঘটনা: নিভে গেল ২২ মাসের শিশুর প্রাণসহ ৩ জীবন

খুলনা প্রতিনিধি

খুলনার দিঘলিয়ায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন স্ত্রী, ২২ মাসের শিশুকন্যা ও শ্যালিকা। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক স্বামী।

শুক্রবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে খুলনা-কালিয়া সড়কের আমবাড়ীয়া এলাকায় ঘটে যাওয়া এই হৃদয়বিদারক দুর্ঘটনায় পুরো পরিবার ও এলাকায় চরম শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন, নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২), তার শ্যালিকা রুবিয়া (২০) এবং তাদের ২২ মাস বয়সী কন্যাশিশু।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক শেখ শিহাব প্রাণে বেঁচে গেলেও স্ত্রী, মেয়ে ও শ্যালিকা নিহত হয়েছেন।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শী জানিয়েছে, খুলনা থেকে একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। রাত ১০টার দিকে দিঘলিয়া উপজেলার আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারী ও শিশুকন্যার মৃত্যু হয়।

দিঘলিয়া থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

একই পরিবারের তিন সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামসহ স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৫ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৬ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

২১ ঘণ্টা আগে

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান, ৬ শতাধিক অস্বাস্থ্যকর পানির জার ধ্বংস

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।

১ দিন আগে
Advertisement